শিরোনাম :
হিমালয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর ওয়াশিংটনে ফেং লি ইউয়ানের চীন-মার্কিন সাংস্কৃতিক যোগাযোগের বার্তা  ট্রাম্পের আয়োজিত ভোজসভায় চীন-মার্কিন বন্ধুত্বের উষ্ণ বার্তা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পরিচালিত দুটি পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

 

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিজিবি কর্তৃক পরিচালিত দুটি পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

অদ্য ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকালে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ ফুলের ডেইল নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এ প্রেক্ষিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধী টহলদল বর্ণিত এলাকায় গমন করতঃ কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক সকাল ০৮০০ ঘটিকায় বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে হ্নীলা পুরান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাঁশ ঝাড়ের দিকে যেতে দেখে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা তাদের সাথে থাকা দুইটি প্লাস্টিকের ব্যাগ পার্শ্ববর্তী ডোবায় ফেলে দিয়ে গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে ১,৬০,০০০ (এক লাখ ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

অন্যদিকে, ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ লেদা বিওপি’র একটি টহলদল টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও নামক স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে চালকের সীটের নীচে লুকায়িত একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD