শনিবার ৭ই সেপ্টেম্বর বিকালে মোকাল্লেছ এলাকায় বাংলাদেশ দূতাবাস বৈরুতের অফিস সহকারী ও বাংলাদেশ হিমু পরিবহনের ব্যাবস্থাপক জোবায়ের কবির তোষার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশী কমিউনিটি লেবানন। হাফেজ ইব্রাহিম এর সংক্ষিপ্ত আলোচনা দোয়া পরিচালনা করেন মাওলানা এবায়দুর রহমান।
জোবায়ের কবির তুষারের স্মৃতি চারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের কোষাধ্যক্ষ ছায়দুল ইসলাম।
প্রথম আলো বন্ধুসভার নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন তুষার। গড়ে তুলেছিলেন ‘হিমু পরিবহন’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৬ সাল থেকে দায়িত্ব পালন করেছেন লেবাননে বাংলাদেশ দূতাবাসে। গত ২ সেপ্টেম্বর তিনি অনন্তলোকে পাড়ি জমালেন মাত্র ৩৫ বছর বয়সে।
তিনি প্রবাসীদের প্রিয় মুখ ছিলেন সবসময় প্রবাসীদের সাহায্য সহযোগিতা করতেন।
উনারা স্মৃতি চারণ করে অনেক প্রবাসী কান্নায় ভেঙে পড়েন।পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।