শিরোনাম :
সাউন্ড বক্সে পাখির ডাক, বাগেরহাটে ফাঁদে হাজারো অতিথি পাখি আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন বায়ুদূষণে বিপজ্জনক পরিস্থিতি মালদ্বীপে: রাজধানী মালেসহ কয়েকটি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি রেকর্ড উচ্চতা থেকে ভারতের বাজারে স্বর্ণের দাম কমেছে ৩২ শতাংশের বেশি: আগের অবস্থানে ফিরতে লাগতে পারে কয়েক বছর কূটনৈতিক সম্পর্কের ৫৫তম বার্ষিকী: শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিতে চীন-পেরু বিনিময় আরও গভীর করার প্রত্যয় বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী ক্লাস্টারের ২৫টিই চীনে, শীর্ষস্থান ধরে রেখেছে ‘শেনচেন-হংকং-কুয়াংচৌ’ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের প্রতিবাদে ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ জাপানের ফুকুশিমায় ভারী তুষারপাতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার মানুষ, বিদ্যুৎহীন ৭০০ পরিবার ইমরান খানের দ্রুত মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আলজেরিয়ায় ইন্টারনেট বন্ধ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

অনলাইন ডেস্ক: পরীক্ষায় অসদুপায় নিয়ন্ত্রণের লক্ষে উচ্চ বিদ্যালয়ের সার্টিফিকেট পরীক্ষা চলাকালীন কিছু সময়ের জন্য দেশব্যাপী ইন্টারনেট বন্ধ করে রাখছে আলজেরিয়া।
এ ধরনের প্রতিটি পরীক্ষা শুরুর পর প্রশ্ন ফাঁস ঠেকাতে মোবাইল ও ফিক্সড লাইনের ইন্টারনেট সেবা এক ঘন্টার জন্য বন্ধ রাখা হচ্ছে।
২০ জুন, বুধবার থেকে ২৫ জুন পর্যন্ত পরীক্ষা চলাকালীন পুরো সময়টিতে এই প্রক্রিয়া অব্যাহত রাখা হবে।
আলজেরিয়ায় ২০১৬ সালে পরীক্ষা শুরু হওয়ার আগে ও পরীক্ষা চলাকালীন ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন ফাঁসের ব্যাপক ঘটনা ঘটেছিল। তার জেরেই কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্তের দিকে এগোয়।

গত বছর পরীক্ষা চলাকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবেশ বন্ধ রাখার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের প্রতি আহ্বান জানিয়েছিল কর্তৃপক্ষ, কিন্তু তাতে তেমন কাজ হয়নি। তাই এবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলজেরিয়ার শিক্ষামন্ত্রী নুরিয়া বেঙ্গাব্রিত স্থানীয় অ্যানাহার সংবাদপত্রকে জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন পুরো সময়জুড়ে দেশব্যাপী ফেইসবুক ব্লক করে রাখা হতে পারে।

“এই সিদ্ধান্ত আমাদের জন্য অস্বস্তিকর হলেও সম্ভাব্য এই ফাঁসের ঘটনার মুখে আমরা নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকতে পারি না,” বলেছেন তিনি।

এসব সিদ্ধান্তের পাশাপাশি দেশটির দুই হাজার পরীক্ষার হলে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হতে পারে এমন যে কোনো ইলেকট্রনিক ডিভাইসও নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থী ও স্কুলের কর্মী উভয়ের জন্যই এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। বিষয়টি নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রগুলোর প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে।

শিক্ষামন্ত্রী ব্রেঙ্গাব্রিত আরও জানিয়েছেন, প্রশ্নপত্রের ছাপাখানাগুলোতে সিসি ক্যামেরা ও মোবাইল ফোন জ্যামার স্থাপন করা হয়েছে।

চলতি বছর দেশটির সাত লাখেরও বেশি পরীক্ষার্থী উচ্চ বিদ্যালয়ের সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিচ্ছে। আগামী ২২ জুলাই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD