শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

মাটিতে লুকিয়ে রাখা ভিক্ষুকের ৩ লাখ ৩৩ হাজার টাকা চুরি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮

জার্মান-বাংলা টুয়েন্টিফোর, ফেনী: ঠিকমতো হিসাব না করতে পারা ও প্রতারক থেকে সাবধান থাকতে ৩ লাখ ৩৩ হাজার টাকা ডানো দুধের কোটায় ভরে মাটিতে লুকিয়ে রেখেছিলেন ভিক্ষুক হোসনে আরা বেগম (৫৫)। কিন্তু সেখানেও রক্ষা হয়নি তার জীবনের সঞ্চয়ের। গত মঙ্গলবার দুপুরে মাটিকে পুঁতে রাখা টাকাগুলো তার চুরি হয়ে গেছে।

জেলার ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর স্থানীয়রা ২ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করলেও বাকি এক লাখ টাকা উদ্ধার করতে পারেননি।
হোসনে আরা বেগম জানান, তার মেয়ে রোজগারের উদ্দেশে প্রবাসে যান। মেয়ের পাঠানো টাকাগুলো তিনি ডানোর কোটার ভেতর ভরে ঘরের মাটিতেই পুঁতে রাখতেন। কারণ ঘরের ভেতরে রাখার মতো তেমন কোনো কিছুই নেই। মেয়ের টাকা যত্নে রাখলেও তিনি চলতেন ভিক্ষার টাকায়।

মঙ্গলবার দুপুরে একই বাড়ির রুনা আকতারকে ঘরে বসে অনেক টাকা গুনতে দেখেন বাড়ির অন্য লোকজন। বিষয়টি কানাকানি হলে হোসনে আরা বেগম দৌড়ে যান তার মাটিতে পুঁতে রাখা টাকাগুলো দেখতে। তখন তিনি তার পুঁতে রাখা টাকা না পেয়ে বিলাপ শুরু করেন। ততক্ষণে রুনার মা শাহানা আকতার মেয়েকে নিয়ে পালিয়ে যান।

বিষয়টি ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানতে পেরে রাতেই রুনার মা শাহানা আকতার ও বাবা মনির হোসেনকে থানায় নিয়ে আসেন। ওসি বলেন, ২ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার হলেও বাকি ১ লাখ টাকাসহ পুরো টাকাই যেন হোসনে আরা বেগম বুঝে পান সেটাই করা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD