শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভাসানী ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়

হাসান মাহমুদ,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, মাওলানা ভাসানীর আওয়ামীলীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয়। ভাসানীর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এবং গরিব মানুষের আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। সেই আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ কখনো এক হতে পারে না।

 

তিনি আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছে স্বাধীনতার এ মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি। বঙ্গবীর কাদের সিদ্দিকী আরো বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করেছি। আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। আমি বঙ্গবন্ধুর ছিলাম। এখনো আছি। যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুকে ধরন করেই বেঁচে থাকবো।
এ সময় আওয়ামী লীগ এর সাবেক মন্ত্রী কাদের সিদ্দিকী’র ভাই মোঃ লতিফ সিদ্দিকী ও টাঙ্গাইলের কৃষক শ্রমিক জনতা লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD