শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

ভারতীয় দূতাবাসে ‘ওয়ান ট্রি৪মাদার’ ক্যাম্পেইন উদ্বোধন করলেন মন্ত্রী সাবের চৌধুরী

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ জুন, ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জীবনমান উন্নয়নে প্রত্যেক নাগরিকের ফলদ, বনজ ও ঔষধি গাছের কমপক্ষে একটি রোপণ করা উচিত। সম্মিলিতভাবে গাছ রোপণ করে, আমরা একটি সবুজ, স্বাস্থ্যকর ও আরও টেকসই এবং সহনশীল পরিবেশ গড়ে তুলতে সক্ষম হবো।

রবিবার ঢাকার ভারতীয় দূতাবাসে একটি নিম গাছ রোপণের মাধ্যমে ‘ওয়ান ট্রি৪মাদার’ (One Tree4Mother’) ক্যাম্পেইন উদ্বোধনকালে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘ওয়ান ট্রি৪মাদার’ ক্যাম্পেইন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণের প্রতি আমাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার প্রমাণ। দুই দেশ একসাথে, আমরা আরও টেকসই ভবিষ্যত গড়ে তুলতে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে পারবো। এ কর্মসূচি সবাইকে গাছ রোপণ, লালনে একত্রিত করে আমাদের পৃথিবীকে রক্ষার দায়িত্ব নিতে অনুপ্রাণিত করবে।

এ সময় বাংলাদেশে ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD