প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় ইউরোপিয়ান কাপ ফুটবল। এবার ২০২৪ সালের মুগ্ধকর এই ফুটবলের আসর বসে জার্মানিতে।গতকাল ছিল ইউরোপিয়ান কাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ খেলা। জার্মানি বনাম সুইজারল্যান্ডের খেলা অনুষ্ঠিত হয় ফ্রাংকফুর্ট ষ্টেডিয়ামে।

ফ্রাংকফুর্টের মাইন নদীর পাড়ে সমর্থকদের জন্য তৈরী করা হয় বড় বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা। বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন জাতীর মিলন মেলায় পরিনিত হয় মাইন নদীর পাড়।সবাই মিলে একসাথে উপোভোগ করেন সন্ধ্যার ফুটবল খেলা।
গতবার করোনা থাকার কারণে দর্শক বিহীন খেলা অনুষ্ঠিত হয়। এবার বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো আনন্দের বন্যা বয়ে যাচ্ছে জার্মানিসহ সমগ্র ইউরোপে।

যু্দ্ধের দামামা ও মূদ্রাস্ফিতির ধকল সামালাতে যখন সবাই ক্লান্ত ঠিক তখনই ইউরোপিয়ান কাপ ফুটবল নিয়ে এলো একটু আনন্দ। জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান কাপ ফুটবল মাঠে উপস্থিত ছিলেন ডিবিসি জার্মানি প্রতিনিধি ও জার্মান-বাংলা নিউজ ২৪ ডটকমের প্রকাশক ও সম্পাদক ফাতেমা রহমান রুমা, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার জাহিদ বিপ্লব, রাজনীতিবিদ নোমান হামিদসহ ক্রীড়া অনুরাগী অনেক প্রবাসী বাঙালি।
এবারের আয়োজক দেশ জার্মানি। মোট ২৪টি দল প্রতিযোগিতার মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে। এবারের টুর্নামেন্টের জন্য ২৪টি দেশকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে রয়েছে ৪টি করে দেশ।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের খেলায় ৬টি গ্রুপ থেকে প্রথম দুটি করে দেশ যোগ্যতা অর্জন করবে শেষ ষোল রাউন্ডে। আর ৬টি গ্রুপের তৃতীয় স্থানে শেষ করা দেশগুলির মধ্যে ৪টি দেশ পয়েন্ট ও গোল পার্থক্যের বিচারে নকআউটে পৌঁছবে। শেষ ষোলোর পরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অনুষ্ঠিত হবে।