শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

জার্মানিতে পালিত হলো জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ৩ জুন, ২০২৪

জার্মানির নর্থ রাইন ভেস্টফালিয়া প্রদেশের কামেন শহরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কামেন শহরের এই দোয়া মাহফিলে জার্মানির বিভিন্ন শহরে বসবাসকারী বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

হাফেজ শাহিনের কোরআন তেলাওতের মাধ্যমে শুরু হয়ে অনুষ্ঠানের শুরুতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, খালেদা জিয়া ও তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডর্টমুন্ড বাংলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আসলাম হোসেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা তোবারক হোসেন তপনের সভাপতিত্বে এবং দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মান বিএনপির সহ সভাপতি আওলাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ সভাপতি অপু চৌধুরী, বার্লিন বিএনপির সভাপতি জসিম সিকদার, বিএনপি নেতা নুরুদ্দিন মিঠু মিঞ্জু, মইন উদ্দিন, কামাল উদ্দিন। এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, এ আর খান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ছিলেন অসীম সাহসী কিংবদন্তি মহাপুরুষ। তাঁর শাসন আমলে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সকল দলকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। তিনি দেশকে একটি তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করেছিলেন।

বর্তমান সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে উল্লেখ করে মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জার্মান বিএনপি নেতারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD