শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

ফ্রাঙ্কফুর্টে হয়ে গেল বইমেলা ২০২৪, প্রকাশনা ও সম্বর্ধনা অনুষ্ঠান

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

‘’নিস্বন সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম’’ আয়োজিত ২৪ বছর আগে প্রবাসে ‘নিস্বন’ ত্রৈমাসিক বাংলা সাহিত্য পত্রিকার জন্ম। এই পত্রিকা জন্মের মূলে ছিলেন কয়েকজন প্রবাসী সৃজনশীল বাঙালি। পত্রিকাটি বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে প্রকাশিত হতে থাকে। প্রথম দিকে পরিচালনায় ছিল একটা সম্পাদক মন্ডলী। পরবর্তী সংখ্যাগুলো কবি শাহীন হাসানের সম্পাদনায় প্রকাশিত হতে থাকে।

নিস্বন পত্রিকাকে আশ্রয় করেই গড়ে উঠেছে আজকের ‘নিস্বন সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম। অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন কবি শাহীন হাসান। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসা পর্দাথবিদ প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া ও দার্শনিক, কবি সমালোচক ড. প্রভু মজুমদার।

স্বাগত বক্তব্য রাখেন কবি শাহীন হাসান। তারপর কবি, দার্শনিক প্রভুমজুমদার, নিস্বন সম্পাদক সদস্য লেখক আনিস হক তাঁর মূল্যবান বক্তব্য রাখেন। স্বনামধন্য ফিল্মি মেকার শাহীন দিল রিয়াজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অমূল্য বক্তব্য রাখেন, জার্মানির সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ফেডারেল ক্রস অব মেরিট’ পুরষ্কার জয়ী চিকিৎসা পদার্থবিদ প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া।

অনুষ্ঠানে মোড়ক-উন্মোচন করেন প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া ও ড. প্রভু মজুমদার। মোড়কউন্মোচন করা হয় তিনটি গ্রন্থের, মোট ছয়জন লেখকের বই এসেছিল মেলাতে। লেখকবৃন্দ, আসিফ হাসান, আবদুল্লাহ-আল-হারুন, ড.গোলাম আবু জাকারিয়া, আনিস হক, রঞ্জু সরকার ও শাহীন হাসান।

‘নিস্বন সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম’ আয়োজিত কাব্য ও সংগীত সন্ধায় কবিতা আবৃত্তি করেন, হাফিজুর রহমান আলম, বাবুল তালুকদার, দেলোয়ার জাহিদ বিপ্লব।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তাহমিনা ফেরদৌস, রিয়েল আনোয়ার, দেবাশীষ বাগচী, অভিজিত বিশ্বাস, নিম্মি কাদের। রঞ্জু সরকার। তবলায় ছিলেন অকিল শর্মা। সার্বিক উপস্থাপনায় ছিলেন ফাতেমা রহমান রুমা ও রাকিব উল্লাহ্।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD