শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রাঙ্কফুর্টে তাপসী রায়ের উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ মে, ২০২৪

 

জার্মানিতে তাপসী রায়ের উদ্যোগে ঘরোয়া পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়। তিনি দুই বাংলার সংস্কৃতিমনা ব্যক্তিদের নিয়ে আয়োজনটি করেন। তাপসী রায় বলেন, আমি গত ৩০ বছরের মধ্যে ফ্রাঙ্কফুর্টে একবার এবং ১৯৯৫ সালে হামবুর্গে নজরুলকে নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম । এছাড়া আজ অবধি কাজী নজরুলকে নিয়ে তেমন অনুষ্ঠান করতে আমি দেখিনি।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রতিটি সংগ্রামে শক্তি, সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন। নজরুলের গান, কবিতা, গল্প ও উপন্যাস আমাদের জীবনের কথা বলে। অথচ সেই কবি কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রবাসে অনুষ্ঠান করার আয়োজন দেখিনি। আমি বহু সাহিত্য ও সংস্কৃতিমনা ব্যক্তিদের অনুরোধ করেছি নজরুল নিয়ে অনুষ্ঠান করার জন্য। কিন্তু তারা আমাকে প্রতিবারই বলেছে অনুষ্ঠান করার জন্য উপযুক্ত মিলনায়তন পাওয়া যাচ্ছে না। অথচ প্রতিবছর পিঠা উৎসব, বৈশাখ উৎসব, ঈদ পূজাসহ নানান অনুষ্ঠান করা হয়।

আমি সেই কষ্ট থেকেই নজরুলকে নিয়ে অনুষ্ঠান করার পরিকল্পনা করে আসছি। আমাকে দু’টি সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় অনুষ্ঠান আয়োজন করতে বিলম্ব হয়। শত ব্যস্ততা কাটিয়েও এবার আমি ঘরোয়া ভাবে নজরুলের ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠান করতে পেরেছি। আগামীতে ফ্রাঙ্কফুর্টে বড় পরিসরে কোন ব্যক্তি বা সংগঠন যদি আয়োজন করে আমি সার্বিক সহযোগিতায় থাকবো। যদি সেই আয়োজন করা সম্ভব না হয় তাহলে প্রতিবছর নজরুলকে নিয়ে অনুষ্ঠান করার যে পরিকল্পনা গ্রহণ করছি সেটা করার চেষ্টা করবো।

নজরুল জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিল্পী তাপসী রায়, রমা পাহাড়ী সুদ, প্রিয়াংকা মিত্র,রঞ্জিতা চৌধুরী,মৌমিতা সাহা,সৃষ্টি সরকার,রিতা দে,পিন্টু সরোয়ার একতা চক্রবর্তী , সুমাল্য আদক।শিশু শিল্পী অস্মিত চৌধুরী ও আনিকা মিত্র। এছাড়াও তবলায় ছিলেন প্রসুন ব্যানার্জি। আশা করছি ভবিষ্যতে আমি সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান আরো সুন্দরভাবে করতে পারবো।

দিলশাদ জাহান খান ও ডিবিসি জার্মানির প্রতিনিধি ফাতেমা রহমান রুমা অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফাতেমা রহমান রুমা বলেন, এ ধরনের চমৎকার অনুষ্ঠানে সবসময় পাশে থাকার চেষ্টা করে যাবেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD