শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকে আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান পরিবেশমন্ত্রীর

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী তৃণমূল পর্যায়ে জলবায়ু পরিবর্তনের অভিযোজনে সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মিডিয়া স্থানীয় সম্প্রদায়ের প্রত্যাশাকে জোরালো করতে এবং জলবায়ু অভিযোজনে জ্ঞানের আদান-প্রদান এবং সর্বোত্তম অনুশীলনকে সহজতর করতে পারে।

মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত স্থানীয়ভাবে নেতৃত্বে অভিযোজনে যোগাযোগের ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এ কথা বলেন।

পরিবেশমন্ত্রী সাংবাদিকদের জলবায়ু পরিবর্তনের বিভিন্ন দিক কভার করে রিপোর্ট তৈরি করার আহ্বান জানান এবং রিপোর্টিংয়ে প্রকৃত এবং নির্ভুল তথ্য ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংবাদিকদেরকে বাস্তুচ্যুত মানুষের দুর্দশার কথা তুলে ধরতে এবং মানুষের জীবনের গল্প ফোকাস করার আহ্বান জানান। তিনি জলবায়ু পরিবর্তন এবং জাতীয় নিরাপত্তার মধ্যে গুরুত্বপূর্ণ যোগসূত্রের কথা উল্লেখ করেন এবং তরুণদের জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। জলবায়ু অভিযোজনমূলক কর্মকাণ্ডে মন্ত্রী অব্যাহত সহযোগিতা এবং সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান।

গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডঃ প্যাট্রিক ভারকুইজে অনুষ্ঠানে অভিনন্দনমূলক ভিডিও বার্তা প্রদান করেন। ব্রিটিশ হাই কমিশনের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের জলবায়ু ও পরিবেশ টিম লিডার অ্যালেক্স হার্ভে, বিবিসি মিডিয়া অ্যাকশনের উপদেষ্টা বিশ্বজিৎ দাস, জিসিএর অন্তর্বর্তী কান্ট্রি ম্যানেজার ড. এম ফয়সাল রহমান, বিবিসি মিডিয়া অ্যাকশন, বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মোঃ আল মামুন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD