শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাড়িতে বন্দুক হামলা, নিহত ১১ ফিলিস্তিন-ইসরায়েলের স্থায়ী শান্তির একমাত্র নির্ভরযোগ্য পথ দ্বি-রাষ্ট্র সমাধান: গুতেরেস বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়শোয়াল জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রের পদত্যাগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ জুন, ২০১৮

‘নোংরামি এবং রাজনৈতিক পক্ষপাতের’ অভিযোগ এনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে পদত্যাগ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এমন খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কাউন্সিল থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।

মাইক পম্পেও মানবাধিকার কাউন্সিলকে ‘মানবাধিকারের দুর্বল রক্ষক’ হিসেবে আখ্যা দিয়েছেন। আর নিকি হ্যালির দাবি, ‘কপট এবং স্বার্থপরায়ণ’ সংস্থাটির আচরণে মানবাধিকার প্রহসনে পরিণত হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে ‘চরম ইসরায়েল-বিরোধী’ উল্লেখ করে গত বছরই সংস্থাটির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছিলেন হ্যালি। একই সঙ্গে সংস্থাটির সদস্যপদের বিষয়টি যুক্তরাষ্ট্র মূল্যায়ন করছে বলেও জানিয়েছিলেন তিনি। ২০০৬ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গঠিত হয়। জেনেভাভিত্তিক এই কাউন্সিলের লক্ষ্য বিশ্বজুড়ে মানবাধিকার সমুন্নত ও সুরক্ষা।

অধিকারকর্মীরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও তা সমুন্নত রাখার তৎপরতাকে ব্যাহত করতে পারে। এদিকে, এই কাউন্সিলে যুক্তরাষ্ট্রের থাকার বিষয়টিকে অধিকতর শ্রেয় বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মার্কিন ঘোষণার পর এক বিবৃতিতে একথা বলেন জাতিসংঘ মহাসচিব।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ‘হতাশাব্যঞ্জক’ বলে মনে করেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন। তবে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছে ইসরায়েল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD