শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

মেঘনা উপজেলা তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা জালাল আহমেদ জামান

ফারুক আহাম্মেদ মোল্লা:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

কুমিল্লার মেঘনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি, দক্ষ সংগঠক ও তৃণমূল নেতাকর্মীদের প্রাণপ্রিয় নেতা হলেন, জালাল আহমেদ জামান। মেঘনা উপজেলা বিএনপি যার হাত ধরে সৃষ্টি হয়েছিল ১৯৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্বাস উদ্দীন, যিনি মরহুম এম কে আনোয়ারের অত্যন্ত কাছের ছিলেন। তার হাত ধরেই মেঘনা উপজেলায় তরুণ উদীয়মান, মেধাবী নেতা জালাল আহমেদ জামানের বিএনপিতে আগমন ঘটে। জালাল আহমেদ জামান পরবর্তীতে মরহুম এম কে আনোয়ার ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্বাস উদ্দিনের অত্যন্ত বিশ্বস্ত লোক হিসেবে, নিজের সাংগঠনিক সক্ষমতা দেখিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সকলের মন জয় করে, খুব অল্প সময়ের মধ্যে তৃণমূল নেতাকর্মীসহ সকলের প্রিয় হয়ে উঠেন এবং আস্থা অর্জনে সমর্থ হন।

জালাল আহমেদ জামান ছিলেন, অত্যন্ত দল প্রেমী, তেঁজতীপ্ত তরুণ নেতা, যার আগুনজ্বরা বক্তব্য শুনে, সমাবেশে আগত উপস্থিত জনতা উচ্ছ্বসিত হয়ে, দুই হাত করতালির মাধ্যমে বাহবা দেয়ার সাথে সাথে সাধারণ মানুষ আবেগ আপ্লূত হয়ে পড়ে, খুঁজে পেত মন সঞ্চারে আশার বানী। তার বক্তব্যের মূলে ছিল, তৃণমূল নেতর্মীদের চাওয়া পাওয়ার কথা, আওয়ামী দুঃশাসনের অন্যায়,জুলুম নির্যাতন, লুটপাটের বিরুদ্ধে এবং মেহনতি মানুষের মুক্তি ও কল্যাণের কথা। আবারো তিনি মেঘনা উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু দিয়ে লড়াই করে যাবেন আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের বিরুদ্ধে। তৎকালীন সময়ে বিএনপির অন্তর্দ্বন্দের কারণে অনেকটাই অভিমান করে প্রিয় মেঘনাকে ছেড়ে সুদূর আমেরিকা পাড়ি জমান, কিন্তু তার মন প্রাণ পড়ে আছে প্রিয় মেঘনা উপজেলাবাসীর জন্য। তাই সুদূর আমেরিকা থেকেও মেঘনা উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের দলীয় কর্মকান্ডে বিভিন্নভাবে উৎসাহ, উদ্দীপনা দিয়ে যাচ্ছেন। মেঘনা উপজেলাবাসীর আশা, বাংলাদেশের আপামর জনসাধারণের সর্ববৃহৎ দল বিএনপিকে ভালবেসে অভিমান ভেঙে আবারো ফিরে এসে, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে গণতান্ত্রিক রাষ্ট্র ও মানুষের ভোটধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার পাশাপাশি হোমনা মেঘনা উপজেলার মাটি ও মানুষের নেতা আগামী দিনের কান্ডারী, গণমানুষের জননন্দিত নেতা কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার হাতকে শক্তিশালী করবেন জালাল আহমেদ জামান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD