শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন অ্যাঙ্গোলার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় সমর্থন জানায়: সি চিন পিং

শুয়েই ফেই ফেই:
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

১৫ মার্চ বিকালে বেইজিংয়ে গণ-মহাভবনে অ্যাঙ্গোলা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট জোয়াও ম্যানুয়েল গনসালভেস লরেনসো চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে বৈঠক করেছেন। এতে দুই রাষ্ট্রপ্রধান দ্বিপক্ষীয় সম্পর্ককে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কে উন্নীত করার ঘোষণা করেছেন।

সি চিন পিং উল্লেখ করেন যে, গত বছর চীন ও অ্যাঙ্গোলা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উদযাপন করেছে। দু’দেশের সহযোগিতা হল, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং উন্নয়নশীল দেশের মধ্যে সহযোগিতা। চীন অ্যাঙ্গোলার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় সমর্থন জানায়, অ্যাঙ্গোলার সঙ্গে দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করা, দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক বাড়ানো এবং নিজ দেশের আধুনিকায়ন জোরদার করতে চায়।

সি চিন পিং আরো বলেন, দু’দেশের উচিত উচ্চ মানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা বেগবান করা, গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা, যোগ্য চীনা প্রতিষ্ঠানকে অ্যাঙ্গোলায় বিভিন্নভাবে সহযোগিতা করতে উৎসাহ দেওয়া। অ্যাঙ্গোলার কৃষির আধুনিকায়ন ও শিল্পায়নে সাহায্য দিতে চায় চীন। তিনি আশা করেন, অ্যাঙ্গোলা চীনা নাগরিক এবং প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় আরো শক্তিশালী ব্যবস্থা নেবে। চীন অ্যাঙ্গোলাকে ‘চীন আন্তর্জাতিক আমদানি মেলাসহ’ বিভিন্ন মঞ্চে অংশগ্রহণে স্বাগত জানায়। চীন অব্যাহতভাবে অ্যাঙ্গোলার শিক্ষার্থীদের বৃত্তি দেবে, দু’দেশের মানুষ ও সাংস্কৃতিক বিনিময় বেগবান করবে।

জবাবে অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোয়াও ম্যানুয়েল গনসালভেস লরেনসো বলেন, চীনের সমর্থন ও সহযোগিতায় তাঁর দেশে ব্যাপকভাবে অবকাঠামো নির্মাণ এবং আর্থ-সামাজিক উন্নয়ন জোরদার হয়েছে। অ্যাঙ্গোলা দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে, তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বিশ্বাস করেন তাইওয়ান সমস্যা নিশ্চয়ই সমাধান হবে। তাঁর দেশ চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নত করতে চায়।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD