শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন দেশে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন চীনা চিকিৎসকেরা

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

আলজেরিয়াতে অনেক শিশুর নাম “সিনোভা”, যার অর্থ “চীনা”। ১৯৬৩ সালে আলজেরিয়ায় প্রথম সাহায্যকারী চিকিৎসাদল পাঠায় চীন। সেই থেকে চীনা চিকিৎসাকর্মীরা দেশটিতে ২০.৭ লাখের বেশি নবজাতক প্রসব করিয়েছে এবং সবমিলিয়ে ২ কোটি ৭০ লাখেরও বেশি রোগীর রোগ নির্ণয় ও চিকিৎসা করেছে।

সম্প্রতি বেইজিংয়ে, বিদেশে চীনা চিকিৎসাদল পাঠানোর ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে, একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সভায় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদেশে সাহায্যদানকারী চীনা চিকিৎসকদের কাজের স্বীকৃতি দেন এবং “মানবস্বাস্থ্যের অভিন্ন কল্যাণের সমাজ” নির্মাণে আরও বেশি অবদান রাখতে তাদের উৎসাহিত করেন।

গত শতাব্দীর ৬০-এর দশকের শুরুর দিকে গণ প্রজাতন্ত্রী চীন ধনী ছিলো না। তবে, যখন আলজেরিয়া, যেটি তখন সবেমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েছে, আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে বিশ্বের সামনে জরুরি চিকিৎসা-সহায়তার আবেদন করে, তখন চীন সবার আগে সে আবেদন সাড়া দেয় এবং শ্রেষ্ঠ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি দল পাঠানোর ঘোষণা দেয়।

ইবোলার বিরুদ্ধে লড়াই থেকে হলুদ জ্বর, প্লেগ এবং জিকা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অনেক দেশকে সহায়তা করা এবং আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের নির্মাণে সহায়তা করা ও আন্তর্জাতিক মহামারীবিরোধী সহযোগিতা চালানো পর্যন্ত, বিগত ৬০ বছরে চীনের সাহায্যকারী চিকিৎসাদলগুলো স্থানীয় জনগণের জন্য অনেক কল্যাণ সৃষ্টি করেছে এবং তাদের দক্ষতা স্থানীয় সরকার ও জনগণের ভূয়সী প্রশংসাও পেয়েছে।

বিগত ৬০ বছরে বিদেশে চীনা সাহায্যকারী চিকিৎসাদলগুলোর সাফল্য চীনের দায়িত্ববোধের প্রতীক। বর্তমানে চীন চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীন নিজের উন্নয়নের প্রতি মনোনিবেশ করার পাশাপাশি, অন্যান্য দেশকে সাহায্য করছে।
সূত্র : লিলি-আলিম,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD