শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিনামূল্যে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের ২য় ব্যাচের ওরিয়েন্টেশন 

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান এবং নাছিমা এনাম ফাউন্ডেশনের উদ্যোগে পিছিয়ে পড়া পাহাড় ও সমতলের উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে তথ্যপ্রযুক্তি (ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ চলছে বছরব্যাপী । এ প্রশিক্ষণ কার্যক্রমের ২য় ব্যাচের ওরিয়েন্টেশন হলো আজ শনিবার। উল্লেখ্য, সমাজের সুবিধাবিঞ্চত মানুষের জন্য রোটারি আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন কর্মকাণ্ডের অংশ হিসেবে রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান ২০২৩-২৪ রোটারী বর্ষে ৩ টি ব্যাচে ৪৫ জনকে প্রশিক্ষনের পরিকল্পনা করেছে।

তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান আইসিটি ক্যারিয়ার এর প্রধান কার্যালয়ে বছরব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের ২য় ব্যাচের ওরিয়েন্টেশন উদ্বোধন করেন রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান এর প্রেসিডেন্ট ব্যারিস্টার মাশিহা ইশরাত। এ সময় আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান এর প্রেসিডেন্ট ইলেক্ট হেমায়েত উদ্দীন হিমু, সেক্রেটারী রাজিব উদ দৌলা খান, নাছিমা এনাম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও দৈনিক অর্থনীতির কাগজ এর নির্বাহী সম্পাদক এহছান খান পাঠান, আইসিটি ক্যারিয়ার এর নির্বাহী পরিচালক ও নাছিমা এনাম ফাউন্ডেশন এর সম্পাদক সাবিনা ইয়াসমিন।

রোটারি ক্লাব অফ গুলশান ওয়ান এর অন্যান্য সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট তানভীর আহমেদ, পাস্ট প্রেসিডেন্ট সাজ্জাদ ইসলাম, ট্রেজারার ওমর হাসান,রোটারিয়ান নাঈম উদ্দীন ইমন।

উল্লেখ্য, সরকারের সমাজসেবা অধিদফতরের নিবন্ধিত প্রতিষ্ঠান নাছিমা এনাম ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান আইসিটি ক্যারিয়ার দেশের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সেক্টরের বিশেষায়িত বিষয়ের ওপর ২০০৪ সাল থেকে প্রশিক্ষণ প্রদান করে আসছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD