শিরোনাম :
সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে বিক্ষোভে উত্তাল অরুণাচল: আকাশপথে বিপুল আধাসামরিক বাহিনী মোতায়েন করল ভারত অগ্রহায়ণের আগেই পঞ্চগড়ে শীতের পদধ্বনি: তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫.৪ ডিগ্রিতে কক্সবাজার পর্যন্ত ছুটল মহানগর এক্সপ্রেস: ঢাকা ও মধ্যবর্তী জেলাবাসীর সৈকতযাত্রায় নতুন দিগন্ত টানা তিনবার কোপা ট্রফি জয়: ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ইয়ামাল মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা ও গার্ড অব অনার অবমাননা: জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ জাপান বাংলাদেশের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু: টোকিওতে সানাইয়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন

‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ উন্নয়নের মাধ্যমে মানবাধিকার বাস্তবায়নের পথ দেখিয়েছে

স্বর্ণা:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

চীনের মানবাধিকার উন্নয়ন তহবিল এবং সিনহুয়া বার্তাসংস্থার জাতীয় উচ্চ পর্যায়ের থিংক ট্যাংকের যৌথ উদ্যোগে “একটি আরো সুন্দর পৃথিবীর জন্য- মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ যৌথ নির্মাণের দশ বছর পর্যালোচনা” প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের যৌথ নির্মাণ সক্রিয়ভাবে স্বল্পোন্নত দেশগুলিকে সহযোগিতার মাধ্যমে উন্নয়ন এবং উন্নয়নের মাধ্যমে মানবাধিকার বাস্তবায়নের পথ দেখিয়েছে। তা সংশ্লিষ্ট দেশগুলোর আর্থ-সামাজিক উন্নয়ন, উন্নয়নের সাথে মানুষের জীবিকা উন্নত করেছে এবং মানবাধিকার উন্নয়নের ভিত্তিকে ক্রমাগত সুসংহত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে। যাতে মানবাধিকার আরও ভালভাবে রক্ষা করা যায় এবং তার প্রচার করা যায়।

গত দশ বছরে, “বেল্ট অ্যান্ড রোড” একটি চীনা উদ্যোগ থেকে আন্তর্জাতিক অনুশীলনে, ধারণা থেকে কর্মে এবং দৃষ্টান্ত থেকে বাস্তবে পরিণত হয়েছে। প্রতিবেদনে জনগণের মৌলিক জীবনযাত্রা ও চিকিৎসা স্বাস্থ্যের উন্নতি, কর্মসংস্থান বৃদ্ধি, আয় বৃদ্ধি, অবকাঠামো খাতে উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, জনসাধারণের সাংস্কৃতিক উন্নয়ন, ধর্মীয় রীতিনীতিকে সম্মান করা, পরিবেশ রক্ষা এবং নির্দিষ্ট গোষ্ঠীর অধিকার ও স্বার্থ সুরক্ষার মতো দৃষ্টিকোণ থেকে, কয়েক ডজন উদাহরণ উদ্ধৃতি দিয়ে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অন্যান্য দেশ এবং স্থানীয় জনগণের জন্য বাস্তব কল্যাণের তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনটি বলা হয় যে, “বেল্ট অ্যান্ড রোড” এর যৌথ নির্মাণ জনমুখী, সমন্বিত উন্নয়ন, উন্মুক্তকরণ ও অন্তর্ভুক্তিমূলক, ন্যায্যতা ও ন্যায়বিচারের ধারণা এবং অর্জিত বাস্তব ফলাফলগুলি মানবাধিকার খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রেখেছে। পাশাপাশি, বিশ্বে মানবাধিকারের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রেখেছে এবং বিশ্বব্যাপী মানবাধিকার খাতে চীনা জ্ঞানের মাধ্যমে অবদান রেখেছে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD