শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

৪০তম চীনের অ্যান্টার্কটিক বৈজ্ঞানিক অভিযান জৈবিক ও পরিবেশগত অবস্থা পর্যবেক্ষণ করবে

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

পঞ্চম গবেষণা স্টেশন নির্মাণে ৪০তম অ্যান্টার্কটিক বৈজ্ঞানিক অভিযান শুরু করেছেন চীনের একদল বিজ্ঞানী। বুধবার সকালে এ মিশনে যাত্রা শুরু করেন বিজ্ঞানীরা।

এবারের গবেষণায় বিজ্ঞানীদের সুয়েলং ও সুয়েলং ২ বা স্নো ড্রাগন ও স্নো ড্রাগন ২ শাংহাই থেকে এবং পণ্যবাহী জাহাজ থিয়ান হুই পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের চাংচিয়াকং থেকে রওনা হয়।

৪৬০ জনের এবারের গবেষণা দলটি অ্যান্টার্কটিক বাস্তুসংস্থানের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, সেইসঙ্গে জলবায়ু পরিবর্তনে অ্যান্টার্কটিকার ভূমিকা খুঁজে বের করবে। পাশাপাশি অত্যাধুনিক গবেষণা প্রকল্পে নরওয়েজিয়ান এবং অস্ট্রেলিয়ানদের সহযোগিতা করবে।

এই অভিযানের সময় রস সাগরের উপকূলীয় অঞ্চলে একটি নতুন বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে, যা অ্যান্টার্কটিকায় চীনের পঞ্চম গবেষণা কেন্দ্র এবং চাংচেং এবং চংশান স্টেশনের পরে তৃতীয় স্থায়ী গবেষণা কেন্দ্রে পরিণত হবে।

এছাড়া ৫ হাজার ২৪৪ বর্গমিটার জায়গা জুড়ে নতুন গবেষণা কেন্দ্র তৈরি করা হবে।কেন্দ্রটি গ্রীষ্মকালে ৮০ জন অভিযাত্রী দলের সদস্য এবং শীতকালে ৩০ জন সদস্যকে সহায়তা করতে সক্ষম হবে। এই স্টেশনটি অ্যান্টার্কটিকার বায়ুমণ্ডলীয় এবং সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি সেখানকার জৈবিক ও পরিবেশগত অবস্থাও পর্যবেক্ষণ করবে।

প্রথমবারের মতো অ্যান্টার্কটিক বৈজ্ঞানিক গবেষণা মিশন পরিচালনায় ব্যবহৃত হবে তিনটি জাহাজ এবং এই মিশন চলবে পাঁচ মাসেরও বেশি সময় ধরে।
সূত্র:নাহার- শান্তা, চায়না মিডিয়া গ্রুপ বাংলা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD