প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেয়ার সময় ইউরোপীয় কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বেলজিয়াম, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন ও মাল্টা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ব্রাসেলসের স্থানীয় সময় বুধবার দুপুরে বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ইউরোপীয় কমিশনের সামনে শেখ হাসিনা ও বর্তমান সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেন।

বেলজিয়াম বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, খালেদা জিয়ার উপদেষ্টা মাহিদুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের উপস্থিতে সমগ্র ইউরোপ থেকে আগত দলীয় কর্মীদের বিক্ষোভ ও তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জার্মানি থেকে আওলাদ হোসেন, জুলফিকর সৈয়দ মনা, মঈনুদ্দিন, দেলোয়ার মোল্লা,শাহীন শেখ,কামাল ও জাহিদ হোসেন,তোরিকুল ইসলাম মুক্তি, আক্তারুল আলম বাবুল, খোরশেষ আহমেদ, নিরিক দুলাল, কবির আহমেদ,কাশেম রতন, মো মহসিন, বিন আজিজ শামীম, সাব্বির আহমেদ,মোতাহের হোসেন, মো. মুকুল, জালাল উদ্দীন, পিন্টু, দেলোয়ার, নজরুল ইসলাম,মারুফ মল্লিক, জিয়া, ইকবাল, সিফিকুর রহমান, মাহবুব, মো. হোসেন,তপন খান,সাঈদ ও জিয়া, আফজাল হোসেন, রনি, আশরাফ খান, ফারুক হোসেন, মাসুমসহ জাতীয়তাবাদী শক্তির অনেক উপস্থিত ছিলেন। নেতা কর্মীদের মুখে স্লোগান ছিলো একদফা একদাবি ” শেখ হাসিনার পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরসহ খালেদা জিয়ার মুক্তি।
ইউরোপীয় কমিশন সংলগ্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মীর সমাগম ঘটে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে স্বৈরাচার, গণবিরোধী ও অবৈধ প্রধানমন্ত্রী বলে শ্লোগান দিতে থাকেন। বিক্ষোভ সমাবেশে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আগামী ২৮ অক্টোবর শনিবার ঢাকার সমাবেশে বাংলাদেশের সর্বস্তরের জনগনকে যোগ দেয়ার আহ্বান জানান নেতারা। পরে পায়ে হেটে বিশাল মিছিল নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সামনে গিয়ে সমাবেশ করেন বিক্ষোভরত নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, বেলজিয়াম শাখা বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন।সমাবেশ পরিচালনা করেন, বেলজিয়াম শাখা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।
বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য, ইতালি, জার্মান, ফ্রান্স, স্পেন ও মাল্টা শাখা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।