শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সিএমজি’র সাক্ষাৎকারে ইনগার অ্যান্ডারসেন

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির নির্বাহী পরিচালক ইনগার অ্যান্ডারসেন সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, মানুষকে অবশ্যই প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে হবে। এ সময় তিনি বর্তমান বিশ্বের পরিবেশ পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের অবদান এবং চীনের প্রথম প্রাকৃতিক সভ্যতা দিবসসহ নানান বিষয়ে কথা বলেন।

এই গ্রীষ্মে বিশ্বের বিভিন্ন স্থানে উচ্চ তাপমাত্রা, ঝড়বৃষ্টি, বন্যা ও দাবানলসহ বিভিন্ন দুর্যোগের মুখে বিশ্ববাসীকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘আমাদের আতংকিত হওয়া উচিত নয়। সর্বশক্তি প্রয়োগ করে বিপর্যয় মোকাবিলা করতে হবে। এটি আমি চীনে দেখেছি। চীনে সর্বশক্তি প্রয়োগ করে দুর্যোগ মোকাবিলা করা হচ্ছে।’

তিনি বলেন, মানবজাতির সৃষ্ট মিথেন ও কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণ অনেক বেড়েছে। এ নির্গমন কমাতে হবে। আর এর জন্য পুর্নব্যবহারযোগ্য জ্বালানি অনেক গুরুত্বপূর্ণ।

চীনে প্রথম জাতীয় সভ্যতা দিবস পালন প্রসঙ্গে তিনি বলেন, চীনের ‘পরিষ্কার পানি ও সবুজ পাহাড় হলো সোনার ও রূপালী পাহাড়’-এ ধারণা খুব চমৎকার। প্রথম জাতীয় প্রাকৃতিক সভ্যতা দিবস পালন করে চীন গোটা দেশবাসীর দৃষ্টি এদিকে আকর্ষণ করেছে। টেকসই জীবন-যাত্রা, যৌথভাবে পৃথিবী রক্ষা, এবং অভিন্ন উন্নয়ন ও দারিদ্র্যবিমোচনে এটা চীনা অবদান।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উত্থাপিত মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ার প্রস্তাব সম্পর্কে পরিচালক বলেন, ‘আমরা সবাই অভিন্ন ভবিষ্যতমুখী। কোনো দেশকে একাকী ছেড়ে দেওয়া ঠিক নয়। আমরা একই পৃথিবীতে বাস করি। তাই যখন দুর্যোগের সম্মুখীন হই, তখন বহুপক্ষবাদ সে দুর্যোগ মোকাবিলার একমাত্র উপায়।’

সাক্ষাৎকারে তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সকল দেশকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সূত্র: রুবি, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD