জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন সংগীত শিল্পী “যাযাবর রাসেল” আগামী ১৪ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জার্মানির সময় সন্ধ্যা ৭ঃ৩০ মিঃ এবং বাংলাদেশ সময় রাত ১১ঃ৩০ মিঃ এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।
এক নজরে “যাযাবর রাসেল”
ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদীর কোলে জীবনের প্রথম সময়ে কেটেছে যাযাবর রাসেলের। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি তৃতীয়। ছোট বেলায় গানের সাথে পরিচয় বা সখ্যতা না থাকলেও, কৈশোর পেড়িয়ে গ্রাম বাংলার লোকগানের প্রেমে পড়েন রাসেল। খেঁটে খাওয়া শ্রমজীবী মানুষের গানের আড্ডায়, গ্রামের বাউল মেলায়, আর কিছু বন্ধুদের সখ্যতায় তখন গানের সাথে সময় কাটানো শুরু। ফোকের প্রতি অসম্ভব এক মোহ থেকেই গুনগুন করে গাইতে শুরু করা । এরপর বন্ধুদের সাথে গীটার শেখা শুরু ও তৈরি করা ব্যান্ড দল – যাযাবর। পরবর্তীতে নানা টানা পোড়েনে ব্যান্ডটি ভেঙ্গে যায়। তিনি চলে আসেন ঢাকায়। ব্যান্ডের যাযাবর নামটি যুক্ত হয়ে যায় ও রয়ে যায় রাসেলের নামের সঙ্গে। ঠিক এভাবেই তিনি পরিচিতি লাভ করেন করেন যাযাবর রাসেল নামে। ঢাকায় স্থায়ী ভাবে বসবাস শুরু করার পর সংগীত বিষয়ে স্নাতক করেন ও শব্দ প্রকৌশলী হিসেবে নিজেকে তৈরি করেন যাযাবর রাসেল।
ঢাকায় সংগীত নিয়ে পড়ার পাশাপাশি কর্ম জীবন শুরু করেন রেডিওতে আরজে বা কথাবন্ধু হিসেবে। সহকারী সংগীত পরিচালক হিসেবে কাজ করেন স্বনামধন্য প্রয়াত সংগীত পরিচালক ও শিল্পী পৃথ্বীরাজের সঙ্গে দীর্ঘ ৮ বছর কাজ করেন তিনি। এ সময় সহকারী সংগীত পরিচালক হিসেবে বেশ কয়েকটি এলব্যামে ও সংগীত পরিচালক হিসেবে জি সিরিজ থেকে প্রকাশিত ”পালকঘর” এলব্যামে কাজ করেন যাযাবর রাসেল। সেই আয়োজনে সংগীত পরিচালক ছিলেন দেশের প্রথিতযশা অন্য সংগীত পরিচালকেরা। লেখা লেখির অভ্যাস ছোট বেলা থেকেই, নিজের লেখা সুর করে গাইতে থাকেন তিনি। একে একে পারফর্ম করেন এনটিভির ”আমারো গাইতে ইচ্ছে হলো” অনুষ্ঠান সহ বেশ অনেকগুলো বেসরকারি টেলিভিশনের লাইভ ও রেকর্ডেড সংগীত বিষয়ক অনুষ্ঠানে। মৌলিক গান ”পাগল পাগল লাগে” জনপ্রিয়তা অর্জন করে মায়া নামক শর্টফিল্মে প্রচারিত হওয়ার পর থেকে। নিজের ইউটিউব চ্যানেল যাযাবক্স সহ বিভিন্য প্ল্যাটফর্মে প্রকাশিত হয় হারিয়ে যেতে বসা অনেক লোকসংগীত সহ নিজের গান,কবিতা ও কথা।
পড়াশোনা ও গানের পাশপাশি চ্যানেল আইসহ নানা টেলিভিশন ও অনুষ্ঠানে উপস্থাপনা, রেডিওতে শো উপস্থাপনা চালিয়ে গেছেন তিনি। দেশের স্বনামধন্য অসংখ্য তারকা শিল্পীর সাথে সেই সকল তথ্য ও বিনোদন মূলক অনুষ্ঠানগুলোও লাভ করেছে দর্শক প্রিয়তা।
বর্তমানে তিনি দেশের প্রথম বিজনেস টেলিভিশন ”এখন” টিভিতে মিউজিক কম্পোজার ও ৯৬.৪ স্পাইস এফ এম এ একজন সিনিয়র ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি চলছে সংগীত চর্চা ও সৃষ্টির সাধনা। শিগ্রি তার নতুন মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে শেখ জামানের কথায় আর হৃদয় হাসিন ও সায়েম রহমানের সংগীত পরিচালনায়।
প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক “ফাতেমা রুমা” এবং উপস্থাপক ও সংগীতশিল্পী “নির্ঝর চৌধুরী” এবং অনুষ্ঠানের পরিচালনায় থাকছেন জার্মানবাংলানিউজ২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর নির্বাহী সম্পাদক “হাসান ইমাম জুয়েল”
উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলানিউজ২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।
জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর এই জনপ্রিয় ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।