শিরোনাম :
ফ্রাঙ্কফুর্টে গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী হরিপুর সীমান্তে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা ব্যর্থ ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ,  চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন হাম টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা আবেদন শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, জারি সুনামি সতর্কতা গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ’ পেয়েছে ১৬০ দেশের সমর্থন: হান চেং রুশ নিয়ন্ত্রিত বন্দরে ড্রোন হামলা, পাঁচ জাহাজ লক্ষ্যবস্তু সমাজতান্ত্রিক সহযোগিতা ও উন্নয়নে একসঙ্গে কাজ করবে চীন-লাওস কিউবা ইস্যুতে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াল বেইজিং ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায়, ক্ষেপণাস্ত্র হামলায় সাইরেন জুড়ে দেশ

মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালেন শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা

ডেক্স রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গোষ্ঠীর চলমান জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিনে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ব নেতারা। সেখানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের জাতির জনককে শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হয়েছেন শেখ হাসিনা। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি বলছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং রোববার সকালে রাজঘাটের অনুষ্ঠানস্থলে প্রথম পৌঁছান।
প্রতিবেদনে আরও বলা হয়, বৃষ্টিতে ভেজা দিল্লির রাজঘাটে রোববার সকালে জি-২০ নেতাদের স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তারা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন।

একে একে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটসহ মিশর, নাইজেরিয়া ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট অনুষ্ঠানস্থলে পৌঁছান। পরে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক দ্বিতীয় দিনের সম্মেলন শুরু হওয়ার আগেই রোববার সকালে দিল্লির অক্ষরধাম মন্দিরে পূজা দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD