শিরোনাম :
সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে বিক্ষোভে উত্তাল অরুণাচল: আকাশপথে বিপুল আধাসামরিক বাহিনী মোতায়েন করল ভারত অগ্রহায়ণের আগেই পঞ্চগড়ে শীতের পদধ্বনি: তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫.৪ ডিগ্রিতে কক্সবাজার পর্যন্ত ছুটল মহানগর এক্সপ্রেস: ঢাকা ও মধ্যবর্তী জেলাবাসীর সৈকতযাত্রায় নতুন দিগন্ত টানা তিনবার কোপা ট্রফি জয়: ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ইয়ামাল মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা ও গার্ড অব অনার অবমাননা: জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ জাপান বাংলাদেশের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু: টোকিওতে সানাইয়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন

বাণিজ্য কূটনীতি ও নেগোসিয়েশনর দক্ষতা উন্নয়নের বিকল্প নেই;বাণিজ্যমন্ত্রী

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সম্ভাবনাময় দেশের সাথে কার্যকর ও ফলপ্রসূ বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে বাণিজ্য কূটনীতি ও নেগোসিয়েশনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা উন্নয়নে বিকল্প নেই।
এক্ষেত্রে নেগোসিয়েশনকে ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট অংশীজনদের প্রাসঙ্গিক জ্ঞান এবং কৌশল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থা সংশ্লিষ্ট চুক্তি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন বলেও জানান মন্ত্রী।
 টিসিবি ভবনে গতকাল  বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) কর্তৃক আয়োজিত “Trade Diplomacy and International Trade Negotiation” শীর্ষক ৪ দিন-ব্যাপী প্রশিক্ষণ কোর্সেরসমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে সরকারি ও বেসরকারি অভিজ্ঞ অংশীজনদের নিয়ে এক্সপার্ট-পুল (Expert Pool) গঠনেরও চিন্তা করা হচ্ছে। এছাড়াও, Regional Trade Agreement (RTA) Policy 2022 গাইডলাইনের সাথে সামঞ্জস্য রেখে বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়, বেসরকারি প্রতিষ্ঠান, থিংক ট্যাঙ্ক ও একাডেমিয়ার সদস্যদের নিয়ে একটি Trade Negotiation Structure গঠনের পরিকল্পনা করছে।
তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণ পরবর্তী সময়ে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে না। এজন্য অন্যান্য দেশ ও বাণিজ্য জোটের সাথে আমাদের মুক্তবাণিজ্য চুক্তি সম্পাদনের প্রয়োজন হবে। মুক্তবাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য নেগোসিয়েশনের দক্ষতা বৃদ্ধি ও এই বিষয়ে সম্যক ধারণা দেবার জন্য এই প্রশিক্ষণটি অত্যন্ত সহায়ক হবে বলে আমি আশা করছি। ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এই প্রশিক্ষণ কর্মসূচী আয়োজনের জন্য তিনি বিএফটিআই এর প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
ডিসিসিআই এর প্রেসিডেন্ট ব্যারিস্টার মোঃ সামীর সাত্তার বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আমি বিশ্বাস করি এ প্রশিক্ষণ পাবলিক ও প্রাইভেট সেক্টরের কর্মকর্তাদের বাণিজ্য কূটনীতি ও নেগোশিয়েশনের প্রস্তুতি সম্পর্কে সম্যক জ্ঞান প্রদানের মাধ্যমে একটি expert pool of negotiator তৈরিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখার মাধ্যমে ভিশন ২০৪১ এর সফল বাস্তবায়নে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোঃ জাফর উদ্দীন বলেন, বিএফটিআই প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পাবলিক সেক্টর ও প্রাইভেট সেক্টরের বাণিজ্য সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ পরবর্তী সময়ের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলা ও সক্ষমতা বৃদ্ধির কথা বিবেচনা করে এই প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মোঃ জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এর প্রেসিডেন্ট  ব্যারিস্টার মোঃ সামীর সাত্তার। বিএফটিআই-এর পরিচালক মোঃ ওবায়দুল আজম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD