শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

জার্মানবাংলা’র ‘মিউজিক্যাল লাইভ শো’র এবারের অতিথি কণ্ঠশিল্পী “কানিজ খন্দকার মিতু”

Fatama Rahman Ruma
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন  কণ্ঠশিল্পী “কানিজ খন্দকার মিতু”  আগামী ২৪  আগস্ট বৃহস্পতিবার জার্মানির সময় সন্ধ্যা ৭ঃ৩০ মিঃ এবং বাংলাদেশ সময় রাত ১১ঃ৩০ মিঃ এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।

এক নজরে “কানিজ খন্দকার মিতু” 

জন্ম : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার, গোবিন্দাসী ইউনিয়নের গোবিন্দাসী গ্রামে। জন্ম তারিখ : ২১ শে মার্চ ১৯৯৭ খ্রিস্টাব্দ। মিতু পড়ালেখা করেছেন, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুরের লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজে। মিতু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক ও লোক সংগীত থেকে স্নাতকওোর শেষ করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষা বর্ষে এম.ফিল. করছেন। ছোট থেকে গানের প্রতি ভালোবাসা থেকেই গান করা। পরিবার থেকে নিষেধ করার পরও নিজের ইচ্ছেতেই সেলিম পারভেজল স্যার এর কাছে হাতেকরি নেন মিতু পরবর্তীতে “জলসা” তে গোলাম রাব্বানী রতন এর কাছে গান শিখেন এক পর্যায়ে সমাজের চাপে মিতুর গান বন্ধ হয়ে যায় সে সময় গোলাম রাব্বানী রতন স্যার মিতুর ছায়া হয়ে দাঁড়ায়। মিতুকে ধর্ম মেয়ে বানায় এবং নিজের মেয়ের মত করেই বড় করতে শুরু করেন। ২০১১ সালে মিতু ব্র্যাক ব্যাংক আয়োজিত সংগীত প্রতিযোগিতা ‘মেঘে ঢাকা তারা’য় সারা দেশের মধ্যে চ্যাম্পিয়ন হন। অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রচারিত হয় এটিএন বাংলা চ্যানেলে। ২০১৩ সালে মিতু বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে লোকসংগীত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হতে সক্ষম হন। ২০১৮/২০১৯,২০২০ সালের মার্চ মাসে মিতু SAUFEST আন্তর্জাতিক সংগীত সম্মেলনে অংশ নিতে সরকারি খরচে ভারত যান। সেখানে গুজরাট রাজ্যের গানপাত বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের লোকসংগীত পরিবেশন করে মিতু প্রভূত সুনাম অরজন করেন। অতি সম্প্রতি মিতু বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাছাই করা ৩৬জন প্রতিযোগীকে পেছনে ফেলে অর্জন করেন প্রথম স্থান। সংগীত জীবনের শুরু থেকেই মিতু ভূঞাপুরের সাংস্কৃতিক সংগঠন ‘জলসা’র সাথে সম্পৃক্ত। মিতুর এই সাফল্যে তার সংগঠন জলসা তাঁকে ২০১৫ সালে ও ২০১৮ সালে প্রদান করে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা ২০২২ সালে কোক স্টুডিও বাংলাতে গান করার সুযোগ পায় যার যার মাধ্যমে মিতু পরিচিতি পায়।

প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক  “ফাতেমা রুমা” এবং উপস্থাপক ও সংগীতশিল্পী “নির্ঝর চৌধুরী” এবং অনুষ্ঠানের পরিচালনায় থাকছেন জার্মানবাংলানিউজ২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর নির্বাহী সম্পাদক “হাসান ইমাম জুয়েল”

উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলানিউজ২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।

জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর এই জনপ্রিয় ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD