শিরোনাম :
সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে বিক্ষোভে উত্তাল অরুণাচল: আকাশপথে বিপুল আধাসামরিক বাহিনী মোতায়েন করল ভারত অগ্রহায়ণের আগেই পঞ্চগড়ে শীতের পদধ্বনি: তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫.৪ ডিগ্রিতে কক্সবাজার পর্যন্ত ছুটল মহানগর এক্সপ্রেস: ঢাকা ও মধ্যবর্তী জেলাবাসীর সৈকতযাত্রায় নতুন দিগন্ত টানা তিনবার কোপা ট্রফি জয়: ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ইয়ামাল মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা ও গার্ড অব অনার অবমাননা: জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ জাপান বাংলাদেশের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু: টোকিওতে সানাইয়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন

এফবিসিসিআই-এর নতুন মহাসচিব মো. আলমগীর

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ২১ আগস্ট, ২০২৩

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মহাসচিব হিসেবে ‍যোগদান করেছেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. আলমগীর। তিনি রোববার  এফবিসিসিআইর মহাসচিব হিসেবে যোগদান করেন।

এফবিসিসিআইর মহাসচিব হিসেবে যোগদানের পূর্বে মো. আলমগীর বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

সরকারি চাকরিজীবী হিসেবে কর্মজীবন শুরু করা মো. আলমগীর ৩৩ বছর বাংলাদেশ সরকারের হয়ে কাজ করছেন। তিনি ১৯৯০ সালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এরপর খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিভিন্ন জাতিগত সংখ্যালঘুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয় এর অধীনে পরিবেশ অধিদপ্তর এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেন।

মো. আলমগীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী ভাষা ও সাহিত্যে স্নাতক সম্পন্ন করেন। পরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পাশাপাশি তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে শেভনিং ফেলোশিপ এর অধীনে ম্যানেজিং মাইগ্রেশন এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস্ ইউনিভার্সিটি থেকে হাবার্ট হামফ্রি ফেলোশিপ এর অধীনে ‘সাবস্ট্যান্স ইউজ, রিডাকশন, ট্রিটমেন্ট এন্ড পলিসি’তে অধ্যায়ন করেন।

তিনি ঢাকার একাডেমি ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট থেকে প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট এবং জাপানের আইডিইএএস অ্যাডভান্স স্কুল থেকে ডেভেলপিং ইকোনমিকস্-এ ডিপ্লোমা সম্পন্ন করেন। এছাড়া দেশ বিদেশে তিনি অনেক প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD