লালিত সুখপূর্ণ ব্যথা
– ফারুক সৈয়দ
সে হঠাৎ থেমে গেল –
যেন আমাকে সাহায্য করতেই হবে,
আমার শ্বাসকষ্ঠ হচ্ছে।
সে থামলো শুধু এক দন্ড,
দূরে, আরও দূরে, চলে গেল
শূন্যতায় হারিয়ে যাওয়ার আশায়।
খেয়ালী বাতিক হাওয়া খুলে দিলো
দিগন্তের জানালা সব !
আর ফিসফিস করে বলে গেল অগোছানো কথা অতন্দ্রী কানে –
‘এখানে রেখো না কোন পায়ের ছাপ,
ওরা চিরকালই রয়ে যাবে একা’।
হৃদয়ে ফুটলো হঠাৎ এক লালিত সুখপূর্ণ ব্যথা,
তুমি আবার আসবে জেনে।
খুঁজে নিয়ে, হাতে হাত রেখে
বলে দিও ‘ভালবাসার পায়ের ছাপ
কোন কালেই রবে না সে একা’॥
ক্লিট ম্যুলার, ডেনমার্ক
জুলাই ১৮, ২০২৩