শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

জীবনে মরণে বঙ্গবন্ধুর সাথী ছিলেন বঙ্গমাতা; সংস্কৃতি প্রতিমন্ত্রী

জার্মান-বাংলা ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

সংস্কৃতি বিষয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব কেবল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও সুযোগ্য সহধর্মিণীই ছিলেন না। জীবনে মরণে বঙ্গবন্ধুর সাথী ছিলেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সময় নেপথ্যে থেকে নেতৃত্বদান এবং স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পদক্ষেপে তিনি ছিলেন বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী এবং বিচক্ষণ পরামর্শক।

প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একাডেমি আয়োজিত ‘শিল্পের আলোয় শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, ‘আমি তোমাকে জীবনের চেয়ে তোমাকে ভালোবাসি’-এ কথাটি আমাদের দম্পতিরা প্রায়শই বলে থাকেন। এটি কিন্ত আমাদের সকলের বেলায় সত্য নয়। এটি কেবল সত্য বঙ্গমাতার বেলায়। সেটি তিনি তাঁর জীবন ও কর্ম দিয়ে প্রমাণ করে গেছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসাবে বক্তৃতা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহফুজা হিলালী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জীবনী নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’ প্রদর্শনের মধ্য দিয়ে তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD