জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’র আড্ডায় এবার থাকছেন কণ্ঠশিল্পী “মীযানুর রাহমান তাসলীম” আগামী ১০ আগস্ট বৃহস্পতিবার জার্মানির সময় সন্ধ্যা ৭ঃ৩০ মিঃ এবং বাংলাদেশ সময় রাত ১১ঃ৩০ মিঃ এই গুণী শিল্পীর অংশগ্রহণে ‘মিউজিক্যাল লাইভ শো’ অনুষ্ঠিত হবে।
এক নজরে “মীযানুর রাহমান তাসলীম”
৯ বছর বয়সে বাবার কাছে সঙ্গীতের প্রথম পাঠ দিয়ে শুরু হয় সঙ্গীত জীবন। পরবর্তীতে দেশ বরেণ্য প্রখ্যাত সঙ্গীত গুরু ওস্তাদ আখ্তার সাদমানীর কাছে শাস্ত্রিয় সঙ্গীতের তালিম। এছাড়া রবীন্দ্রসঙ্গীতের গবেষক অর্থনীতিবিদ ডক্টর মুহম্মদ আনিসুর রহমান এবং সুলেখক ও সঙ্গীতজ্ঞ মরহুম আব্দুস শাকুরের সান্নিধ্য লাভ। ছোট বেলায় বাবার কোলে বসে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার মধ্যে দিয়ে শিল্পী জীবন শুরু করেন। এরপর ৪৫ বছর ধরে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় অগনিত অনুষ্ঠানে এবং দেশের বাহিরে সঙ্গীত পরিবেশন করে শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হন। পাশাপাশি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য প্রাইভেট টেলিভিশন চ্যানেলে সঙ্গীত পরিবেশন।
তালিকাভূক্ত শিল্পী
—১৯৯২ সালে বাংলাদেশ বেতারের নিয়মিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে অন্তর্ভূক্তি বর্তমানে ‘ক’ শ্রেনীতে তালিকাভূক্ত।
—১৯৯৫ সালে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে অন্তর্ভূক্তি বর্তমানে ‘উচ্চ’ শ্রেনীতে তালিকাভূক্ত।
—জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের তালিকাভূক্ত শিল্পী।
—বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার তালিকাভূক্ত শিল্পী।
অনুষ্ঠানে অংশগ্রহণ
—৯টি একক অনুষ্ঠানে সংঙ্গীত পরিবেশন।
—বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে বহুবার সঙ্গীত পরিবেশন সহ চ্যানেল আই, আরটিভি, এসএটিভি, একুশে টেলিভিশন ও মাছরাঙ্গা টেলিভিশনে বিভিন্ন সরাসরি ও রেকর্ডকৃত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন।
—গাজী টেলিভিশনে বাংলা নববর্ষ ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তিতে অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনা।
—রবীন্দ্রসঙ্গীতের দল গীতমালিকা আয়োজিত ঢাকা ও ঢাকার বাইরে ১৮টি বিষয় ভিত্তিক রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠানের পরিকল্পনা, পরিচালনা এবং শিল্পী হিসেবে অংশগ্রহণ।
—রবীন্দ্র সঙ্গীতের দল গীতমালিকা আয়োজিত নিয়মিত ৩০টি শ্রোতার আসরে সঙ্গীত পরিবেশন।
—২০০০ সালে ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানি কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের আমন্ত্রণে বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থার সাংস্কৃতিক সফরে রবীন্দ্র সদনে সঙ্গীত পরিবেশন। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে ধারণকৃত শিল্পীর একক গান কোলকাতা দূরদর্শনে অনেকবার সম্প্রচার করা হয়েছে।
প্রকাশিত এ্যলবাম —বেজে ওঠে পঞ্চমে স্বর
সাংগঠনিক কর্মকান্ড
—জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ঢাকা মহানগরের সাবেক নির্বাহী সদস্য।
—বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাবেক দপ্তর সম্পাদক এবং আজীবন সদস্য।
—ঢাকা পদাতিকের সাবেক সদস্য।
—বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাথে ১৯৭৬ সাল থেকে সম্পৃক্ত।
—রবীন্দ্রসঙ্গীতের দল গীতমালিকা’র সাধারণ সম্পাদক ও পরিচালক।
—অনলাইন পেইজ বিন্যাস-এর পরিচালক,এডমিন ও উপস্থাপক।
—লন্ডনের দ্য গ্লোবাল টিভি এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান ”বেলা যে যায়” এর সাবেক পরিচালক। ৮২টি পর্ব মানসম্মতভাবে পরিচালনা ও সম্প্রচার করেছেন সাফল্যের সাথে।
২৪ মে ২০২৩ তারিখে ভারতীয় টিভি চ্যানেল সিটিভিএন -এ একক লাইভ অনুষ্ঠান প্রচারিত হয়।
প্রতি সপ্তাহের মতো এবারও ‘মিউজিক্যাল লাইভ শো’র পরিচালনায় থাকছেন ‘জার্মানবাংলা২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর সম্পাদক ও প্রকাশক “ফাতেমা রুমা” এবং উপস্থাপক ও সংগীতশিল্পী “নির্ঝর চৌধুরী” এবং অনুষ্ঠানের পরিচালনায় থাকছেন জার্মানবাংলানিউজ২৪ ডটকম’ অনলাইন নিউজ পোর্টাল – এর নির্বাহী সম্পাদক “হাসান ইমাম জুয়েল”
উল্লেখ্য, অনুষ্ঠানের নিয়ম জার্মানবাংলানিউজ২৪ ডটকম মিউজিক্যাল লাইভ শো’তে জার্মানির বিভিন্ন লাইফ স্টাইল নিয়ে প্রতিবারের মতো সরাসরি শ্রেুাতাদের প্রশ্ন করা ও ইনবক্সে প্রশ্ন পাঠানোর সুযোগ রয়েছে। শ্রেুাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন ফাতেমা রুমা। এক ঘণ্টাব্যাপী এই আয়োজনে শ্রেুাতাদের অনুরোধে জনপ্রিয় সংগীতশিল্পী নির্ঝর চৌধুরীও গান করে থাকেন।
জার্মানবাংলানিউজ২৪ ডটকম এর এই জনপ্রিয় ভার্চুয়াল ‘মিউজিক্যাল লাইভ শো’ আড্ডায় অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানান আয়োজকরা।