শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

মদনে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১৮

তোফাজ্জল হোসেন, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: ভুয়া টিপসই দিয়ে ভিজিএফ এর চাল আত্মসাৎ করায় নেত্রকোনার মদনে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করেছেন ৬ ইউপিসদস্যসহ ভুক্তভোগীরা। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে এ অভিযোগ দায়ের করেন তারা।
অভিযোগে জানা যায় , ৭ নং নায়েকপুর ইউনিয়নের ৬ ইউপি সদস্য এবং এলাকার হতদরিদ্র ভিজিএফ তালিকাভুক্ত ব্যাক্তিগণ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নায়েকপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফ এর চাল উত্তোলন করতে গেলে তাদের নামের চাল চেয়ারম্যানের যোগসাজুশে তার লোকজন অবৈধ ভাবে মাস্টার রোলে ভূয়া টিপসহ দিয়ে চাল আত্মসাৎ করেছেন।
উক্ত ইউনিয়নে ১৮শ৪০ জনের নামে চাল বিতরণের তালিকা বরাদ্দ অছে। এর মধ্যে সমস্ত চাল ইউপি গুদামে মজুদ না করে ট্যাগ অফিসারের অনুপস্থিতিতেই চেয়ারম্যান একক ক্ষমতা বলে চাল বিতরণ করেন। প্রায় ১ হাজার লোকের চাল না দিয়ে অবৈধ ভাবে মাস্টার রোলে টিপ সই দিয়ে চাল আত্মসাৎ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ ও জনগণ চেয়ারম্যানের কাছে তাদের নামের চাল দেওয়ার জন্য বললে তিনি ও তার লোকজন তাদের সাথে অশুভ আচরণ করে চাল না দিয়ে তাড়িয়ে দেয়।
ভিজিএফ চালের তালিকা ভুক্ত, নায়েকপুর গ্রামের আউলাদ খান,খাইরুল খান,মামুন,সমরাজ,হাসেম জানান, মঙ্গলবার ভিজিএফ এর চাল উত্তোলন করতে ইউপি কার্যালয়ে গেলে টিপসই দিয়ে আমাদের ১০ কেজি চাল কে বা কারা নিয়ে গেছে। আমাদের চাল কে উত্তোলন করে নিয়ে গেছে।
ভুক্তভোগী ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর, নাজমূল হাসান গোলাপ,রাসেল গাজী সবুজ,আহিম উদ্দিন,মোঃ সুলতান উদ্দিন জানান,আমাদের দেয়া তালিকা ভুক্ত লোকজনের চাল উত্তোলন করতে গেলে ভূয়া টিপসই দিয়ে সমস্ত চাল চেয়ারম্যানের যোগসাজুসে তার লোকজন উত্তোলন করে নিয়ে যায়। এর প্রতিবাদ করলে চেয়ারম্যান আমাদের উপর ক্ষেপে উঠে অশালীন আচরণ করেন। এ ব্যাপারে বিচার চেয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন কর্তৃপক্ষের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।
ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রুমান অভিযোগ অস্বীকার করে বলেন,আমি ইউএনও স্যার ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে ১৮শ৪০জন ভিজিএফ তালিকা ভুক্ত লোকজনের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেছি। আমার বিরুদ্ধে ইউপি সদস্যগণ মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।
ইউএনও মোঃ ওয়ালীউল হাসান জানান, এ ব্যাপারে বৃহস্পতিবার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD