শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

প্যারিসে ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্টের সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক

ইয়াং ওয়েই মিং:
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ জুন, ২০২৩

প্যারিসে, স্থানীয় সময় ২২ জুন সন্ধ্যায়, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র সাথে সবুজ অর্থনীতি, বাণিজ্য, ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চায়।
তিনি বলেন, চীনের উন্নয়ন বিশ্বের জন্য ঝুঁকির পরিবর্তে সুযোগ বয়ে এনেছে এবং বৈশ্বিক শিল্পচেইন ও সরবরাহ-চেইনের স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রেখেছে। আশা করা যায়, ইইউ চীনের সাথে সহযোগিতাকে বস্তুনিষ্ঠ ও যৌক্তিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে কাজ করে যাবে। চীনও দু’পক্ষের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা বাড়াতে কাজ করতে চায়।

লি ছিয়াং আরও বলেন, চীন ও ইইউ-র মধ্যে স্বার্থের কোনো মৌলিক দ্বন্দ্ব নেই। উভয় পক্ষই একে অপরের উন্নয়ন থেকে উপকৃত হচ্ছে, উভয় পক্ষ বহুপাক্ষিকতার সমর্থক, উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলার মতো বৈশ্বিক ইস্যুগুলোতে একমত পোষণ করে। চীন ও ইইউ-র উচিত পারস্পরিক আস্থা বৃদ্ধির চেষ্টা অব্যাহত রাখা।

জবাবে চার্লস মিশেল বলেন, ইইউ বরাবরই ‘এক-চীন নীতি’ মেনে এসেছে। যোগাযোগ ও আদান-প্রদান জোরদার করতে, বহু-স্তরীয় সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে, জলবায়ু ও স্বাস্থ্য খাতের বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধান করতে, এবং একটি উন্মুক্ত ও বহু-মেরুর বিশ্ব সৃষ্টি করতে, ইইউ চীনের সাথে যৌথভাবে কাজ করতে ইচ্ছুক।

তিনি আরও বলেন, চীনের উন্নয়ন ইইউ তথা গোটা বিশ্বের জন্য কল্যাণকর। চীনের উন্নয়নের পথে বাঁধা হয়ে দাঁড়ানোর কোনো ইচ্ছা ইইউ’র নেই। ইইউ “নতুন স্নায়ুযুদ্ধ” এবং সবধরনের পক্ষপাতিত্বেরও বিরোধিতা করে।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD