শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

আলিফা চীনের চিঠির উত্তর দিয়েছেন সি চিন পিং

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ মে, ২০২৩

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদের শিশু আলিফা চীনের চিঠির উত্তর দিয়েছেন। তার লেখাপড়া, স্বপ্ন অনুসরণ করা এবং চীন ও বাংলাদেশের বন্ধুত্বের উত্তরাধিকার হতে উৎসাহিত করেছেন সি চিন পিং।

জবাবি চিঠিতে সি চিন পিং বলেছেন, চীনের অভিজ্ঞতা চীন-বাংলাদেশের বন্ধুত্বের প্রাণবন্ত প্রতিফলন। চীন ও বাংলাদেশের জনগণ প্রাচীনকাল থেকেই ভালো প্রতিবেশী ও বন্ধু, দু’দেশের বন্ধুত্বপূর্ণ বিনিময়ের হাজার বছরের ইতিহাস রয়েছে। ছয় শতাধিক বছর আগে চীনের মিং রাজবংশের নৌ-কমান্ডার চেং হ্য জাহাজে করে দু’বার বাংলাদেশ সফর করেছিলেন এবং দু’দেশের জনগণের মনে বন্ধুত্বের বীজ বপন করেছিলেন। এত বছর পর চীনা নৌবাহিনীর ‘পিস আর্ক’ ভাসমান হসপিটাল চট্টগ্রামে আলিফা চীনের মা’র নির্বিঘ্নে সন্তান জন্মদানে সাহায্য করে; যা চীন-বাংলাদেশের বন্ধুত্বের নতুন অধ্যায় রচনা করেছে।

আলিফা চীন বড় হওয়ার পর চীন- বাংলাদেশের বন্ধুত্বের দূত হতে চায়। ভবিষ্যতে সে চীনেও আসতে চায়, তার জীবন বাঁচানো ‘চীনা মা’র মতো চিকিৎসা শিখতে চায়। এটা জেনে সি চিন পিং খুব খুশি হয়েছেন। তিনি আশা করেন, চীনে কঠোর অধ্যয়ন করে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, পরিবার, সমাজ ও নিজের দেশকে প্রতিদান দিতে পারবে। আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষ্যে তিনি চীনের সুস্বাস্থ্য, পারিবারিক সুখ ও শিক্ষাগত অগ্রগতি কামনা করেন।

আলিফা চীন ২০১০ সালে জন্মগ্রহণ করে। তাঁর মা মারাত্মক হৃদরোগ ও প্রসূতি বিষয়ে মৃত্যুপথযাত্রী হয়ে পড়েছিল। তখন চীনের নৌবাহিনীর হসপিটাল হাজাজ ‘পিস আর্ক’ বাংলাদেশের চট্টগ্রামে সফর করেছিল, সাহায্যের ডাক পেয়ে চীনা ডাক্তার স্থানীয় হাসপাতালে গিয়ে তার জন্য অপারেশনের ব্যবস্থা করে। অবশেষে মা ও মেয়ের বিপদ কেটে যায়, নিরাপদে সন্তান জন্ম দেন তিনি। জীবন বাঁচানোর জন্য কৃতজ্ঞতা হিসেবে মেয়ের বাবা তার নাম রাখে ‘চীন’।
সূত্র: তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD