শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে নয়া চীনা রাষ্ট্রদূত শিয়ে ফেং

জিনিয়া,বেইজিং :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

২৩ মে যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত শিয়ে ফেং ওয়াশিংটনে চীনা দূতাবাসে চীন ও মার্কিন মিডিয়ায় এক বক্তৃতা দিয়েছেন।

বক্তৃতায় শিয়ে ফেং বলেন, যুক্তরাষ্ট্রে দ্বাদশ চীনা রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ায় তিনি অনেক গর্বিত। তিনি চীনা জনগণের প্রতিনিধি এবং সেখানে চীনের স্বার্থ রক্ষা করা তাঁর পবিত্র দায়িত্ব। তিনি চীনা জনগণের একজন দূত এবং সেখানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিনিময় ও সহযোগিতা প্রচার করতে চান, যা তাঁর গুরুত্বপূর্ণ মিশন।

রাষ্ট্রদূত বলেন, ৩০ বছর ধরে তিনি চীন-মার্কিন সম্পর্ক নিয়ে কাজ করেছেন। তিনি বিশ্বাস করেন স্বাস্থ্যকর ও স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্ক দু’দেশের অভিন্ন কল্যাণের সঙ্গে সঙ্গতিপূর্ণ। যা বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য দু’দেশের গুরুত্বপূর্ণ অবদান।

শিয়ে ফেং জোর দিয়ে বলেছেন, বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুতর মতভেদ রয়েছে এবং অনেক চ্যালেঞ্জ রয়েছে। উভয়ের সম্পর্ক মোকাবিলা করা দু’দেশ এমনকি বিশ্বের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। দু’দেশের উচিত স্নায়ুযুদ্ধের মানসিকতা এবং ‘জিরো সাম গেম’ বাদ দেওয়া, কার্যকর পদক্ষেপের মাধ্যমে প্রেসিডেন্ট সি চিন পিং ও বাইডেনের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করা এবং নতুন যুগে চীন-মার্কিন সম্পর্কোন্নয়নের সঠিক পথ খুঁজে বের করা।
সূত্র: জিনিয়া, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD