জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসা বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর ছাত্র-ছাত্রীদের তার নিজ দেশ ও সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরার জন্য এই ‘Länderparty’ প্রথম চালু করল একটি বিশেষ ব্যবস্থা। বিশ্বদ্যিালয়গুলোতে সেমিস্টার চলাকালীন সময়ে একটি বিশেষ দিনে একটি নিৰ্দিষ্ট দেশকে নির্বাচন করা হয়। যেন সেই দেশের প্রতিনিধিরা তার দেশ ও সংস্কৃতি সবার কাছে তুলে ধরার সুযোগ পায় ।

বাঙালি পোশাকে ভিন্ন দেশের এক ছাত্র

বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন ছাত্র-ছাত্রী
TU Dresden- এর Erasmus Students Network (ESN) কর্তৃক আয়োজিত ‘Länderparty’-তে ড্রেসডেন এ বসবাসরত সকল ছাত্র-ছাত্রী এবং কর্মজীবী বাংলাদেশীরা গত মঙ্গলবার
(১২ জুন) ‘বাংলাদেশ ডে’ উদযাপন করেন। অনুষ্ঠানের শুরুতে শাওন মজুমদার-এর উপস্থাপনায় ‘আমার বাংলাদেশ’ শিরোনামে বাংলাদেশকে প্রাণবন্তভাবে উপস্থিত সবার মাঝে তুলে ধরেন।

লটারী ও বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলে বাংলাদেশের জাতীয়সংগীত-এ অংশগ্রহণ করেন । অত:পর বাঙালি ঐত্যবাহী খাবার সবার মাঝে পরিবেশন করা হয়। সেই সাথে অনুষ্ঠিত হয় জমকালো বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে, জার্মানিতে অধ্যায়নরত সানি মো. ইসমাইল, সানিরুজ্জামান শুভ, জাকিয়া সুলতানা তরী ও সৈয়দ ইয়ামিন হোসেন তাদের সুললিত কণ্ঠে বাংলা গান পরিবেশন করে সবাইকে উল্লাসে মাতিয়ে রাখেন। অনুষ্ঠানের শেষাংশে লটারি এবং বিভিন্ন মজাদার বাঙালি খেলাধুলার মাধ্যমে উপস্থিত সবাইকে আনন্দে উৎফুল্ল করে রাখেন । অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয় । প্রথমবারের মতো TU Dresden- এ অনুষ্ঠিত এই প্রোগ্রাম, বাংলাদেশকে বিশ্বের দরদারে পৌঁছে দিবার অঙ্গীকারে ড্রেসডেন এ বসবাসরত সকল বাংলাদেশীদের সম্মিলিত সফল প্রয়াস।