শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন-মালেশিয়া দু’দেশের মধ্যে কখনই বৈরিতা হয়নি,চীন সফর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

শুয়েই ফেই ফেই
  • প্রকাশের সময়: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চীন সফর করেছেন এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে তিনি এক বিশেষ সাক্ষাৎকারে তাঁর চীন সফরের অনুভূতি জানিয়েছেন। তিনি মনে করেন, নানা ক্ষেত্রে চীন-মালয়েশিয়ার সহযোগিতা বাড়ানো যায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এই প্রথম চীন সফর করেছেন। এ সফরের বৃহত্তম সাফল্য হল, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর সঙ্গে সাক্ষাৎ। এতে সাধারণ বৈঠকের বিষয় ছাড়িয়ে দু’নেতা নিজ দর্শনের ধারণা, মূল্যবোধ, সভ্যতার ধারণা নিয়ে আলোচনা করেছেন। আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি দারিদ্র্যবিমোচনের চেষ্টা করছেন।
এই সাক্ষাৎকারে চীনের প্রেসিডেন্ট সি মালয়েশিয়াকে দারিদ্র্য অভিজ্ঞতা শেয়ার করা এবং সাহায্য করার আগ্রহ জানান। প্রেসিডেন্ট সি দ্বিপক্ষীয় সম্পর্ক গভীরভাবে উপলব্ধি করেন এবং মালয়েশিয়াকে সম্মান দেখিয়েছেন বলে মন্তব্য করেন আনোয়ার।

আনোয়ার বলেন, চীনের সঙ্গে মালয়েশিয়ার বিশেষ মৈত্রী আছে। দু’দেশ ভালো প্রতিবেশী, ইতিহাসে দু’দেশের মধ্যে কখনই বৈরিতা বা সংঘাত হয় নি। এখন তিনি চীনের মৈত্রী উপভোগ করছেন। মালয়েশিয়ার বেশিরভাগ মানুষ মুসলমান, তিনি এবার চীনে এসে চীনের ইসলাম ধর্মের নেতা এবং চীনের ইসলামিক এসোসিয়েশনের প্রতিনিধির সঙ্গে দেখা করেছেন। চীনের মসজিদে তাঁদের সঙ্গে নামাজ পড়েছেন। যা প্রমাণ করে যে, চীন সরকার খুব সহনশীল।

চীন ও মালয়েশিয়ার সহযোগিতা সুষ্ঠু বলে মনে করেন আনোয়ার। চলতি বছর ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। সবার আগে এতে যোগ দেওয়া দেশ হিসেবে, মালয়েশিয়া এ উদ্যোগ থেকে খুব লাভবান হয়েছে। সাক্ষাৎকারে দুই নেতা কৃষি, ডিজিটাল প্রযুক্তি এবং অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে একমত হয়েছেন।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বেগবান করার ক্ষেত্রে আনোয়ার বলেন, আসিয়ান অঞ্চলকে সামরিক প্রতিদ্বন্দ্বিতার মাঠ বানানো যাবে না। তাই মার্কিন-ব্রিটেন -অস্ট্রেলিয়া তৃপক্ষীয় নিরাপত্তা অংশীদারি সম্পর্ক সম্বন্ধে আসিয়ান দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। মালয়েশিয়া বার বার এ কথা বলেছে যে, আন্তর্জাতিক সমাজ আশা করে চীন-মার্কিন উত্তেজনাময় সম্পর্ক প্রশমন করা যাবে। চীনকে হুমকি হিসেবে দেখা ঠিক না। চীন মালয়েশিয়ার জন্য হুমকি নয়। মালয়েশিয়া ‘এক চীন নীতিতে’ অবিচল থাকবে।
সূত্র:চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD