শিরোনাম :
সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি বিদেশি আটক রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩ চীনের নতুন ধরনের ব্যাটারি শিল্পের উন্নয়নে সাত বিভাগের যৌথ পরিকল্পনা বহুপাক্ষিক সহযোগিতায় উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করছে এআইআইবি বৈশ্বিক সংঘাত ও বৈষম্য মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হান চেংয়ের কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ চীন-যুক্তরাষ্ট্রের প্রথমবার কক্ষপথে স্টারশিপ, সমুদ্রে বিধ্বস্ত রকেট ভ্যাট রিটার্ন জমায় নতুন নিয়ম, প্রতি কর মেয়াদে ১৫ দিনের মধ্যে দাখিল বোয়িং কেনায় ‘গোপন এজেন্ডা নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

বার্লিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৩ উদযাপিত

ফাতেমা রহমান রুমা,জার্মানি:
  • প্রকাশের সময়: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, বার্লিন যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে আজ এক আলোচনা সভার আয়োজন করে। সকালে অনুষ্ঠানের শুরুতেই মান্যবর রাষ্ট্রদূত জনাব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি-এর নেতৃত্বে দূতাবাসের সকল কর্মকর্তা- কর্মচারীর উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর মান্যবর রাষ্ট্রদূত সকলকে নিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতির পিতা ও জাতীয় স্মৃতি সৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর জাতীয় দিবসের আলোচনা কর্মসূচীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান নেতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহিদ জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সকল শহিদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধা, সকল বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা মা-বোনের অপরিসীম ত্যাগ-তীতিক্ষার কথা উল্লেখ করে বিশেষ এই দিনে তাঁদের সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষ্যে প্রেরিত জাতীয় নেতৃবৃন্দের বাণীসমূহ পাঠ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও স্বাধীনতার জন্য জাতির পিতার আদর্শিক, রাজনৈতিক ভূমিকা বিষয় আলোচিত হয়, যেখানে বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত মুক্তির সংগ্রামের ঐতিহাসিক প্রেক্ষাপট, অর্জিত স্বাধীনতা এবং বাংলাদেশের অসামান্য অর্জনের বিষয় আলোচিত হয়। মান্যবর রাষ্ট্রদূত জনাব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এনডিসি তাঁর বক্তব্যের মাধ্যমে ১৯৪৭ সালের দেশ বিভাগ হতে শুরু করে বাঙালির মুক্তির সংগ্রামের প্রেক্ষাপট ও সেখানে জাতির পিতার রাজনৈতিক দূরদর্শিতার বিষয়ে আলোকপাত করেন।

তিনি আরও বলেন যে, স্বাধীনতার জন্য বাংলাদেশ যে মূল্য দিয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল ও অভূতপুর্ব। এই অর্জিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে এবং স্বাধীনতার প্রকৃত মূল্য অনুধাবন করে সততার সাথে দেশ ও দেশের মানুষের জন্য একসাথে কাজ করে যেতে হবে। মান্যবর রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, বঙ্গবন্ধুর আদর্শ ও নেতৃত্বের গুণাবলী ধারণ করে তাঁর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়ন, বলিষ্ঠ ও নিরপেক্ষ কূটনীতি, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের মর্যাদাকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।

২৩ মার্চ থেকে পবিত্র মাহে রমজান শুরু হওয়ার কারণে গত ২০ মার্চ ২০২৩ তারিখ বার্লিনের পাঁচতারকা হোটেল‚ ওয়াল্ডর্ফ এস্টোরিয়া -তে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ ভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

বাংলাদেশ দূতাবাস-বার্লিন, জার্মানি কর্তৃক আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বার্লিনস্থ প্রায় ৩০টি দূতাবাসের মিশনপ্রধান ও কূটনীতিক, জার্মানির পররাষ্ট্র দপ্তর, বৈদেশিক বাণিজ্য, অর্থনৈতিক বিষয়াবলী ও জলবায়ু পরিবর্তন ও প্রতিরক্ষা দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন থিংক ট্যাঙ্ক প্রতিনিধি, অনারারি কনসালবৃন্দ, জার্মান ব্যবসায়ী সহ প্রবাসী বাংলাদেশী বিভিন্ন গুণীজন, শিক্ষাবিদ,ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ এবং দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যোগদান করেন।

শতাধিক মানুষের উপস্থিতিতে উক্ত আয়োজনে আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানি-দক্ষিণ এশিয়া বিষয়ক পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের প্রধান ও সাবেক জার্মান মন্ত্রী, মিজ রেনাটে ক্যুনাস্ট,এমপি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD