শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাড়িতে বন্দুক হামলা, নিহত ১১ ফিলিস্তিন-ইসরায়েলের স্থায়ী শান্তির একমাত্র নির্ভরযোগ্য পথ দ্বি-রাষ্ট্র সমাধান: গুতেরেস বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়শোয়াল জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ

সিঙ্গাপুরে করমর্দন দিয়ে ট্রাম্প-কিম বৈঠক শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

জার্মান-বাংলা ডেস্ক: সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ঐতিহাসিক শীর্ষ বৈঠকটি সোমবার (১২ জুন) শুরু হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। বৈঠক শুরু হয়েছে উষ্ণ ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে। ট্রাম্প-কিমের করমর্দনের ছবি দেখে অন্তত তাই মনে হচ্ছে।

স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় সকাল ৭টা) সিঙ্গাপুরের সান্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলে বৈঠকটি শুরু হয়েছে। একটানা চলবে সিঙ্গাপুর সময় সকাল সাড়ে ১১টা পর্যন্ত। শুরুতে কিম জং উনের সঙ্গে করদর্মন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাদের পিছনে শোভা পাচ্ছিল দুই দেশের পতাকা। দীর্ঘ ১২ মিনিট স্থায়ী হয় দুই নেতার করমর্দন। করমর্দন শেষে কিম জং উনের ডান কাঁধ স্পর্শ করেন ডোনাল্ড ট্রাম্প।এই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে বৈঠকে মিলিত হলেন।

তবে ব্রিটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’জানিয়েছে, ক্যামেরার শোরগোলের মধ্যে তাদের কথা শোনা প্রায় অসম্ভব ছিল। তবে ট্রাম্পকে বলতে শোনা গেছে, ‘এর আগে যে সমস্যার সুরাহা অসম্ভব ছিল, সেটারই সমাধান করতে যাচ্ছি। আমরা সফল হব, এটার সুরাহা হবে।’

দেড় ঘণ্টার এই বৈঠকে ট্রাম্পের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, রিপাবলিকান উপদেষ্টা জন বোল্টন ও হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ জন কেলি।

বৈঠকে মিলিত হওয়ার জন্য রোববারই সিঙ্গাপুরে পৌঁছেছেন দু দেশের নেতারা। উঠেছেন আলাদা হোটেলে। সিঙ্গাপুরের বিলাসবহুল পাঁচ তারকা সেইন্ট রেজিস হোটেলে উঠেছেন কিম। আর পাঁচ তারকা ডুলেক্স সাংগ্রি-লা হোটেলে থাকছেন ট্রাম্প। দুই হোটেলের মধ্যে দূরত্ব ৭৫০ মিটার। মঙ্গলবার বৈঠক শেষে রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ট্রাম্প রওনা হবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD