শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনা বেলুন সম্পর্কিত কংগ্রেসে গৃহীত প্রস্তাবের তীব্র নিন্দা

ছাই ইউয়ে মুক্তা, বেইজিং:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

মার্কিন কংগ্রেসে গৃহীত চীনা বেলুনসম্পর্কিত প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে চীনের জাতীয় গণকংগ্রেসের বৈদেশিক কর্ম-কমিশন।

১৬ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে কমিশন উক্ত প্রস্তাবকে ‘প্রতারণা’ ও ‘রাজনৈতিক কারসাজি’ হিসেবে আখ্যায়িত করে বলেছে, চীন একটি দায়িত্বশীল দেশ, যে সর্বদা আন্তর্জাতিক আইন মেনে চলে। চীন সকল দেশের সার্বভৌমত্বকেও সম্মান করে। চীন কখনও ইচ্ছাকৃতভাবে কোনো সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ড ও আকাশসীমায় অনুপ্রবেশ করে না বা করার ইচ্ছাও পোষণ করে না।

বিবৃতিতে বলা হয়, চীনের আলোচ্য বেসামরিক বেলুনটি প্রাকৃতিক কারণে গতিপথ পাল্টে যুক্তরাষ্ট্রের আকাশে প্রবেশ করে, যা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। তাছাড়া, এতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও কোনো হুমকি সৃষ্টি হয়নি। চীন যথাসময়ে বিষয়টি মার্কিন প্রশাসনকে অবহিত করেছে এবং এ ক্ষেত্রে অতি-প্রতিক্রিয়া না-দেখাতে অনুরোধ করেছে।

বিবৃতিতে কমিশন বলেছে, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার, সেখানে শক্তি প্রয়োগ করার এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক কর্ম লঙ্ঘন করার অসংখ্য রেকর্ড আছে যুক্তরাষ্ট্রের। এ ধরনের বদনাম থেকে চীন মুক্ত।

বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান, সহযোগিতা ও অভিন্ন কল্যাণের চীন-মার্কিন সম্পর্ক দু’দেশের জনগণের মূল স্বার্থ ও আন্তর্জাতিক সমাজের সাধারণ প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ। চীন মার্কিন কংগ্রেসকে সত্যের খাতিরে ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি মেনে, চীনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া থেকে বিরত থাকতে আহ্বান জানায়।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD