শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে চিয়াং জে মিন নেতৃত্ব দিয়ে এশিয়ার আর্থিক সংকট রুখে দিয়েছেন: চীনা প্রেসিডেন্ট

শুয়েই ফেই ফেই,বেইজিং
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

আন্তর্জাতিক:

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, চীনের জাতীয় কংগ্রেস, রাষ্ট্রীয় পরিষদ, চীনের গণ-পরামর্শ সম্মেলন, সিপিসি’র কেন্দ্রীয় সামরিক কমিশন বেইজিংয়ে গণ-মহাভবনে চিয়াং জে মিনের স্মরণে আড়ম্বরপূর্ণশোকসভার আয়োজন করেছে।প্রেসিডেন্ট সি চিন পিংওলি খ্য ছিয়াং-সহঅন্য নেতারা এতে উপস্থিত ছিলেন। চীনের বিভিন্ন জাতির মানুষ চিয়াং জে মিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবারগোটা চীনে পতাকা অর্ধনমিত রাখা হয়, সব গণ-বিনোদনের স্থান বন্ধছিল।সকাল দশটায় শোকসভা শুরু হয়। সবাই ৩ মিনিট নীরবতা পালন করেন।

শোকসভায় ভাষণ দেওয়ার সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চিয়াং জে মিনের সারা জীবনের সফলতার ভূয়সী মূল্যায়ন করে বলেন, কমরেড চিয়াং জে মিন চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু মোকাবিলা করেছেন, রাজনীতি, অর্থনীতি ও প্রাকৃতিক দুর্যোগখাতের নানা কঠিন সমস্যা ও ঝুঁকি প্রতিরোধ করেছেন। বিশেষ করে চীনকে নেতৃত্ব দিয়ে সফলভাবে এশিয়ার আর্থিক সংকট রুখে দিয়েছেন। তিনি ১৯৯৮ সালের ভয়াবহ বন্যা প্রতিরোধ করেছিলেন।

জনাব সি বলেন, চিয়াং জে মিনের মৃত্যু সিপিসি, গণ-মুক্তিফৌজ এবং চীনা জনগণের জন্য অপূরণীয় ক্ষতি। সিপিসি’র কেন্দ্রীয় কমিটি দুঃখকে শক্তিতে পরিণত করা, চিয়াং জে মিনের অন্তিম ইচ্ছা লালন করা এবং চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের পথে অব্যাহত এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সি চিন পিং বলেন, চীনের কমিউনিস্ট পার্টি হল সিপিসি ও জনগণের কাজ সামনে এগিয়ে নেওয়ার নিশ্চয়তা। চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের পথ হল বর্তমানে চীনকে উন্নয়নের নেতৃত্ব দেওয়ার সঠিক পথ। জনগণ হল সিপিসি ও দেশের ভবিষ্যত নির্ধারণ করার মূল শক্তি। নতুন যাত্রায় আমাদের উচিত জনগণকে কেন্দ্র করে ভালোভাবে জনগণের সেবা করা এবং চীনাদের অভিন্নভাবে ধনীহওয়া বাস্তবায়ন করা।
সি চিন পিং জোর দিয়ে বলেন, সংস্কার-কাজ বর্তমান চীনের উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। চীনের উন্নয়ন বিশ্বকে ছাড়া হবে না, আর বিশ্বের সমৃদ্ধির জন্য চীন অনেক গুরুত্বপূর্ণ। নতুন যাত্রায় চীন শান্তি, উন্নয়ন, সহযোগিতা এবং উভয় কল্যাণের ভিত্তিতে নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলবে, ‘এক অঞ্চল, এক পথ’-এর উচ্চ মানের উন্নয়ন জোরদার করবে, মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গড়ে তুলবে এবং বিশ্বের সঙ্গে সামনে এগিয়ে যাবে।

সবশেষে সি চিন পিং বলেন, চিয়াং জে মিন চিরদিনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিলেওতাঁর অবদান, তাঁর চিন্তাধারা ইতিহাসে লেখা থাকবে এবং চীনাদের মনে থাকবে।সূত্র:শুয়েই ফেই ফেই,সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD