শিরোনাম :
সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে বিক্ষোভে উত্তাল অরুণাচল: আকাশপথে বিপুল আধাসামরিক বাহিনী মোতায়েন করল ভারত অগ্রহায়ণের আগেই পঞ্চগড়ে শীতের পদধ্বনি: তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫.৪ ডিগ্রিতে কক্সবাজার পর্যন্ত ছুটল মহানগর এক্সপ্রেস: ঢাকা ও মধ্যবর্তী জেলাবাসীর সৈকতযাত্রায় নতুন দিগন্ত টানা তিনবার কোপা ট্রফি জয়: ফুটবলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ইয়ামাল মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা ও গার্ড অব অনার অবমাননা: জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ জাপান বাংলাদেশের পরীক্ষিত ও বিশ্বস্ত বন্ধু: টোকিওতে সানাইয়ে তাকাইচির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক হেব্রনে চতুর্থ দিনে ইসরায়েলি সামরিক অভিযান: বাস্তুচ্যুত ২৬০০ ছাড়াল, গ্রেপ্তার ৭০ পারস্পরিক সুবিধা ও আস্থার ভিত্তিতে বহুমুখী সহযোগিতা গভীর করছে চীন ও বেলজিয়াম উত্তেজনার মুখে গভীর রাতে কড়া নিরাপত্তায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর দাফন সম্পন্ন

চীন-লাওস রেলপথ পারস্পরিক সহযোগিতা ও কল্যাণের দৃষ্টান্তমূলক প্রকল্প

রুবি, বেইজিং :
  • প্রকাশের সময়: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

গত বছরের ৩ ডিসেম্বর চীন ও লাওসের প্রেসিডেন্টের যৌথ উপস্থিতিতে ৫ বছর ধরে নির্মাণাধীন চীন-লাওস রেলপথ চালু হয়। গত এক বছরে এ রেলপথে ৮০ লাখ যাত্রী চলাচল করেছে। মালামাল পরিবহনের পরিমাণ ১০০ লাখ টন ছাড়িয়েছে, যা দু’দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দু’দেশের জনগণকে উপকৃত করেছে।

২০২১ সালের ৩ ডিসেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও লাওসের প্রেসিডেন্ট থংলৌন সিসৌলিথ ভিডিও লিংকের মাধ্যমে চীন-লাওস রেলপথ চালুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চীনের ইয়ুন নান প্রদেশের খুন মিং থেকে লাওসের রাজধানী ভিয়েনতিয়েনগামী একটি বিদ্যুৎ-চালিত রেলপথ এটি। এর দৈর্ঘ্য ১০৩৫ কিলোমিটার। এটি চীনের মানদণ্ড অনুসারে চীন ও লাওসের যৌথ সহযোগিতায় নির্মিত হয়েছে। এটি চালুর পর খুন মিং থেকে ভিয়েনতিয়েন যেতে মাত্র ১০ ঘণ্টা সময় লাগে।

যৌথভাবে চীন-লাওস রেলপথ নির্মাণ করা হলো দু’দেশের শীর্ষনেতাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রেসিডেন্ট সি চিন পিং এ রেলপথের মূল্যায়ন করে বলেন, এটি দু’দেশের পারস্পরিক সহযোগিতা ও কল্যাণের দৃষ্টান্তমূলক প্রকল্প। তাতে দু’দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্যময় সুবিধা প্রতিফলিত হয়েছে।

এ রেলপথ চালুর প্রথম দিনে লাওসের প্রধানমন্ত্রী ফানখাম ভিফাভান ভিয়েনতিয়েন স্টেশনে সর্বপ্রথম ব্যক্তি হিসেবে ট্রেনে উঠেন। তিনি বলেন, এ রেলপথ লাওস ও চীনের পার্টি, দেশ এবং জনগণের যৌথ প্রচেষ্টার সাফল্য। এটি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র ‘এক অঞ্চল, এক পথ’ প্রস্তাব বাস্তবায়িত করেছে, যা লাওসকে স্থলবেষ্টিত দেশ থেকে স্থল-সংযুক্ত দেশে পরিণত করেছে। এটি লাওসের সামাজিক উন্নয়ন বেগবান করার পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে চীনের এবং এতদঞ্চলের দেশসমূহের সঙ্গে লাওসের সেতুতে পরিণত হয়েছে।

চীন-লাওস রেলপথ চালু হওয়ার পর দু’দেশ রেলপথ বরাবর অঞ্চলের উন্নয়নে বহু মাত্রিক সহযোগিতা চালিয়েছে। দু’দেশ আরও উচ্চ মানের আর্থ-বাণিজ্য, বিনিয়োগ এবং উৎপাদনের সক্ষমতাসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করেছে। তাতে রেলপথ বরাবর অঞ্চলের সার্বিক সমৃদ্ধি অর্জিত হয়েছে। সূত্র: রুবি,সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD