শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

চীনা মহাকাশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্যে সমগ্র মানবজাতি উপকৃত হবে

লিলি,বেইজিং :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

শেনচৌ-১৫ মনুষ্যবাহী নভোযান-সংক্রান্ত এক প্রেস ব্রিফিং ২৮ নভেম্বর সকাল ৯টায় চীনের চিউছুয়েন উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। তাতে চীনের মনুষ্যবাহী নভোযানের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রকল্পের মুখপাত্র এবং প্রকল্পটির সহকারী পরিচালক চি ছি মিং বলেন, চীনের মহাকাশ কেন্দ্রের উন্নয়ন ও নির্মাণ প্রক্রিয়ায় সর্বদা শান্তিপূর্ণ ব্যবহার, সমতার ভিত্তিতে পারস্পরিক সুবিধা এবং অভিন্ন উন্নয়নের নীতি মেনে চলা হয়েছে। বিভিন্ন দেশের ও আন্তর্জাতিক মহাকাশ সংস্থার সঙ্গে নানা ধরণের বিনিময় ও সহযোগিতা চালিয়ে আসছে চীন।

তিনি বলেন, মহাকাশ কেন্দ্রটি প্রায়োগিক পর্যায়ে প্রবেশ করার পর আমরা উন্মুক্ততা এবং ভাগাভাগির ধারণাটিকে বাস্তবায়ন করবো এবং মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের জন্য প্রতিশ্রুতি বদ্ধ দেশ ও অঞ্চলের সঙ্গে আরও বেশি গভীর ও বাস্তব সহযোগিতা চালিয়ে যাব। তাতে চীনের মহাকাশ কেন্দ্রের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্যে সমগ্র মানবজাতি উপকৃত হতে পারবে।

চীনা মুখপাত্র বলেন, ‘চীনের মহাকাশ কেন্দ্রে পরীক্ষা চালানোর জন্য আমরা সবসময় বিদেশী নভোচারীদের স্বাগত জানিয়ে আসছি। বর্তমানে অনেক দেশ আমাদের কাছে চীনা কেন্দ্রের মিশনে অংশগ্রহণের জন্য নভোচারী পাঠানোর প্রয়োজনীয় প্রস্তাব প্রেরণ করেছে। সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয় করে বিদেশী নভোচারীদের প্রশিক্ষণের জন্য সক্রিয় প্রস্তুতি নিচ্ছি আমরা।’
সূত্র: লিলি,সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD