শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

এশিয়া কাপের জয়ের মুকুট বাঘিনীদের মাথায়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১০ জুন, ২০১৮

জার্মান-বাংলা স্পোর্টস ডেস্ক: সাবাশ। বাংলার অদম্য নারী ক্রিকেট দল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সম্মান এনে দিল জাতীয় এই নারী ক্রিকেট দল। শক্তিশালী ভারতকে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে বাংলার বাঘিনীরা। দেশের পুরুষ ক্রিকেট দলও এর আগে কখনই তিন বা তার অধিক দেশের অংশগ্রহণে কোনো টুর্নামেন্টের শিরোপা এনে দিতে পারেনি। মালয়েশিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টে বাঘিনীরাই আজ দুর্দান্ত পারফর্মেন্সে ভারতকে ৩ উইকেটে হারিয়ে দেশকে এশিয়ার সেরার মর্যাদা এনে দিল।
টসে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১২ রান তুলে ভারত। ভয়ংকর ব্যাটিং লাইনআপের দলটি এদিন খাদিজা-রুমানাদের সামনে দাঁড়াতেই পারেনি। অধিনায়ক হারমনপ্রীত কাউর ৪২ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন। মিথালি রাজ এবং কৃষ্ণমুর্তি ১১ রান করে করেন। যা দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত। রুমানা এবং খাদিজা ২টি করে উইকেট নেন। ১টি করে নেন অধিনায়ক সালমা এবং জাহানারা। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস মুহূর্তের অবসান হয় বাংলাদেশের অসাধারণ বিজয়ে! দুই রান নিতে পেরেছিলেন সালমা আর জাহানারা। মালয়েশিয়ার কুয়ালালামপুরের মাঠটিতে গর্জে উঠে লাল সবুজের দল। গ্যালারিতে কিছু দর্শক চিৎকার করতে থাকেন। গোটা দেশ মেতে উঠে উল্লাসে। দুর্দান্ত অল-রাউন্ড পারফর্মেন্সে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রুমানা আহমেদ।

লক্ষ্যটা ধরাছোঁয়ার মাঝেই ছিল। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন শারমিন সুলতানা এবং আয়েশা রহমান। ওপেনিং জুটিতে আসে ৩৫ রান। এরপর ভাঙাগড়ার মধ্য দিয়ে চলে বাংলাদেশের ইনিংস। শেষ ওভারে দরকার ছিল ৯ রান। হারমপ্রীত কাউর এসে চতুর্থ বলে তুলে নেন সানজিদাকে (৫)। পঞ্চম বলে ২২ বলে ২৩ করা রুমানা আহমেদ স্টাম্পড হয়ে যান। শেষ বলে দরকার ছিল ২ রানের। জাহানারা আলম বল ব্যাটে ছুঁইয়ে প্রাণপণে দৌঁড় শুরু করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD