চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বিংশতম জাতীয় কংগ্রেসের প্রস্তুতি অধিবেশন ১৫ অক্টোবর বিকেলে বেইজিংয়ের গণমহাভবনে অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাতে সভাপতিত্ব করেছেন।
সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের ২৩৭৯জন প্রতিনিধি ও বিশেষ প্রতিনিধিদের থেকে ২৩১০ জন তাতে অংশ নিয়েছেন।
অধিবেশনে ২২ জন নিয়ে গঠিত প্রতিনিধিদের যোগ্যতা পর্যালোচনা কমিটির নাম তালিকা এবং ২৪৩জন নিয়ে গঠিত কংগ্রেসের চেয়ারম্যান বোর্ডের নাম তালিকা গৃহীত হয়েছে।
ওয়াং হু নিংকে কংগ্রেসের মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। তাছাড়া, সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের কর্মসূচী গৃহীত হয়েছে। সূত্র: সিএমজি।