রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার শ্যামনগর সদর ইউনিয়নের জাবাখালী ৩ কিলোমিটার রাস্তা বনায়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
ভিএসও বাংলাদেশ ও শ্যামনগর ইউনিয়ন পরিষদের সহায়তায় নকশীকাঁথার বাস্তবায়নে রাস্তা বনায়ন প্রকল্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান ও পিপি অ্যাড.জহুরুল হায়দার বাবু। প্রধান অতিথি বক্তব্যে বলেন লবনাক্ত এলাকায় শ্যামনগরে লবন সহিষ্ণু বৃক্ষ রোপন গুরুত্বারোপ করা প্রয়োজন। তিনি প্রত্যেকে বর্ষা মেীসুমে বাড়ীতে ফলজ ও বনজ বৃক্ষ বনায়নের পরামর্শ দেন।
নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাবাখালী যুব সংঘের সভাপতি সন্দীপ কুমার গায়েন,দেবাশিষ কুমার প্রমুখ।
জানা যায় জাবাখালী হাতেমের মোড় থেকে মসজিদ পর্যন্ত এ রাস্তার উভয় পাশে ফলজ বনজ লবন সহিষ্ণু বৃক্ষ নিম,তাল,মেহগণি, আকাশমনি,কদবেল,লম্বু সহ অন্যান্য বৃক্ষ রোপন করা হবে।