শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন ভবিষ্যতে দৃঢ়ভাবে সংস্কার সম্প্রসারণ ও উন্মুক্তকরণ জোরদার করবে:চীনা প্রধানমন্ত্রী

শুয়েই ফেই ফেই:
  • প্রকাশের সময়: রবিবার, ২ অক্টোবর, ২০২২

৩০ সেপ্টেম্বর বেইজিংয়ে গণ-মহাভবনে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ২০২২ সালে চীন সরকারের মৈত্রী পুরস্কার বিজয়ী বিদেশি বিশেষজ্ঞের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চীনের উপ প্রধানমন্ত্রী হান চেং এতে উপস্থিত ছিলেন।

লি খ্য ছিয়াং বিদেশি বিশেষজ্ঞদের অভিনন্দন জানিয়েছেন এবং চীনের সংস্কার ও উন্মুক্তকরণ, দেশ-বিদেশের বন্ধুত্বপূর্ণ বিনিময়ে তাঁদের অবদানের স্বীকৃতি দিয়েছেন। তিনি চীনে কর্মরত সব বিদেশি বিশেষজ্ঞ এবং আত্মীয় ও চীনের উন্নয়নে অবদান রাখা আন্তর্জাতিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

লি খ্য ছিয়াং বলেন, চীন এখন বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ। আধুনিকায়ন বাস্তবায়ন হতে অনেক সময় লাগবে। আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক, চীন নিজের কাজ করবে এবং চীনা জনগণের ভালো জীবনের জন্য চেষ্টা করবে।

তিনি আরো বলেন, সংস্কার ও উন্মুক্তকরণের কল্যাণে চীনের দ্রুত উন্নয়ন সম্ভব হয়েছে। চীন ভবিষ্যতে দৃঢ়ভাবে সংস্কার সম্প্রসারণ করবে, উন্মুক্তকরণ জোরদার করবে। চীন বাজারায়ন, আইনানুগ এবং আন্তর্জাতিকায়নের ব্যবসার পরিবেশ সৃষ্টি করবে। চীন আরো উন্মুক্ত মনোভাব নিয়ে বিশ্বের বৈজ্ঞানিক উদ্ভাবন ও সহযোগিতা জোরদার করবে।

লি খ্য ছিয়াং আরও বলেন, বিদেশি বিশেষজ্ঞ হলো ‘মৈত্রীর দূত’ এবং চীন ও বিশ্বের সংযোগকারী সেতু। চীন বিভিন্ন দেশের মানুষকে চীনে কাজ করার সুবিধা ও শ্রেষ্ঠ সেবা দেওয়ার চেষ্টা করবে। বৈজ্ঞানিক পরিবেশ, উদ্ভাবন মঞ্চসহ বিভিন্ন খাতে আরো বেশি সমর্থন দেবে। আধুনিক চীন নির্মাণে বিদেশি বিশেষজ্ঞদের অংশগ্রহণে স্বাগত জানায় চীন।

সাক্ষাতের পর বিদেশি বিশেষজ্ঞরা গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৩তম বার্ষিকীর অভ্যর্থনা সভায় যোগ দেন।সূত্র : সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD