শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীন জাতিসংঘের আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় ভূমিকাকে সমর্থন করবে:ওয়াং ই

লিলি:
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলন চলাকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন।

ওয়াং ই বলেন, বিশ্ব আজ পরিবর্তন এবং বিশৃঙ্খলায় পরিপূর্ণ। তাই মহাসচিব আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে উচ্চস্বরে আহ্বান জানিয়েছেন। এর সঙ্গে চীন দৃঢ়ভাবে একমত।

তিনি বলেন, ‘আমরা সর্বদা বিশ্বাস করি যে, বড় রাষ্ট্র, বিশেষ করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর আন্তর্জাতিক আইন মেনে চলা, জাতিসংঘের কর্তৃত্ব রক্ষা, প্রকৃত বহুপাক্ষিকতা অনুশীলন এবং উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার ক্ষেত্রে জাতিসংঘের নেতৃত্ব দেওয়া উচিত। তবে, পরিতাপের বিষয় হচ্ছে: কিছু বৃহৎ দেশ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বহুপাক্ষিকতার নামে একতরফাবাদের চর্চা করে এবং তথাকথিত ‘নিয়ম’ রক্ষার আড়ালে তারা সর্বত্র ‘ছোট বৃত্ত’ এবং ‘ছোট গ্রুপ’ তৈরি করে।


তিনি বলেন, চীন দৃঢ়ভাবে জাতিসংঘের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকাকে দৃঢ়ভাবে সমর্থন করবে এবং শান্তি ও নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বৃহত্তর ভূমিকা পালনে জাতিসংঘকে দৃঢ়ভাবে সমর্থন করবে।

বহুপাক্ষিকতাকে সমর্থন করা এবং আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন এগিয়ে যাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের দীর্ঘস্থায়ী গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে মহাসচিব গুতেরেস বলেন, চীনের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক হলো জাতিসংঘ ও বহুপক্ষবাদের গুরুত্বপূর্ণ স্তম্ভ।

ইউক্রেন সংকটে মহাসচিবের মধ্যস্থতার প্রশংসা করে ওয়াং ই বলেন, এ বিষয়ে চীনের কেন্দ্রীয় অবস্থান হলো শান্তিপূর্ণ আলোচনাকে বেগবান করা এবং শান্তির পক্ষে থাকা। চীন অব্যাহতভাবে নিজস্ব পদ্ধতিতে গঠনমূলক ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

একই দিন ওয়াং ই থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। সূত্র:সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD