শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

সাফ ফুটবল জয়ী অধিনায়ক সাবিনা খাতুনকে পেয়ে সাতক্ষীরাবাসীর বাঁধ ভাঙ্গা উল্লাস

হাসান শাহরিয়ার রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক এবং ০৮ গোল করে ট্রুনামেন্টের সেরা খেলোয়াড় সাবিনা খাতুন সাতক্ষীরার নিজ বাড়িতে আসায় সাতক্ষীরায় সর্বস্তরের মানুষ বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং সাবিনাকে মন থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে হাজারো মানুষ।

শুক্রবার সকাল ১০টা ৩০মিনিটের সময় একটি কালো রঙের প্রাইভেটকারে চড়ে সাতক্ষীরা সার্কিট হাউসেরর সামনে আসেন ফুটবল কন্যা সাবিনা খাতুন। এরপর একটি ছাদখোলা পিকআপে ওঠেন তিনি।

এসময় বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে দুই হাত নেড়ে অভিনন্দন জানান হাজারো মানুষ। এবং সাবিনা খাতুনও জনতার অভিনন্দনের জবাব দেন।এসময় সাতক্ষীরা-যশোর সড়কে দেখা যায় জনতার ভীড়। সাবিনাকে বহন করা পিকআপ গাড়িটি সাতক্ষীরা সার্কিট হাউস মোড় থেকে শহরের সঙ্গীতা মোড় হয়ে পাকাপুল, টাউন স্পোর্টিং ক্লাব ঘুরে নিউমার্কেট মোড়ে এসে থামে। গোটা শহর ঘুরে তিনি সাতক্ষীরাসহ দেশবাসিকে অভিনন্দন জানান। লাল-সবুজের জাতীয় পতাকাবাহী খোলাছাদের পিকআপটি সাবিনাকে নিয়ে শহর প্রদক্ষিণকালে শিশু, কিশোর, যুব-বৃদ্ধ সবাই তাঁকে অভিনন্দন জানান। শহর প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা নিউমার্কেট মোড় থেকে ফুটবল কন্যা সাবিনা খাতুন ফিরে যান নিজ বাড়িতে। এসময় সড়কের দুধারে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ তাঁকে হাত নেড়ে অভিনন্দন জানান।


এর আগে সকাল ৫টার দিকে সাবিনা খাতুন রাজধানী ঢাকা থেকে তাঁর নিজ বাড়িতে পৌঁছান। এসময় সাবিনা খাতুন তাঁর প্রয়াত পিতা সৈয়দ আলী ও গুরু মরহুম আকবর আলীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরিবারের সদস্যদের সাথে কিছু সময় অতিবাহিত করেন।
শহর প্রদক্ষিণেরর আগে সাংবাদিকদের সাথে কথা সাবিনা খাতুন বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের এ বিজয় দেশবাসীর প্রতি উৎসর্গ করেছি। বাবা বেঁচে থাকলে তিনি আজ সবচেয়ে বেশি খুশি হতেন।

আমার প্রয়াত শিক্ষাগুরু আকবর আলীর কাছে চিরকৃতজ্ঞ। সাতক্ষীরাসহ দেশবাসীর ভালোবাসায় আজ বাংলাদেশ নারী ফুটবল টিম বিজয় উল্লাস প্রকাশ করতে পারছি। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাবলিল সহযোগিতা আমাদেরকে উদ্দীপ্ত করেছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নিয়ে থাকেন। তিনি আমাদের সব সময় প্রেরণা দিচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আগামীতে আমরা প্রধানমন্ত্রীর প্রেরণা ও দেশবাসির ভালোবাসায় এগিয়ে যাব-ইনশাল্লাহ।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD