শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্ধুত্বপূর্ণ ও অংশীদারি সম্পর্ক মজবুত করা হবে: সি চিন পিং

আকাশ:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

১৫ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সমরকান্দে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারোভ এবং উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন।

কিরগিজ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে সি চিন পিং উল্লেখ করেন, গত ফেব্রুয়ারিতে বেইজিংয়ে বন্ধুত্বপুর্ণ, গভীর মত বিনিময়ের পর অনেক গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছায় দুই পক্ষ। কিরগিজস্তানের নিজস্ব উন্নয়নের পথ বাছাইয়ে দৃঢ় সমর্থন দেয় চীন। দেশটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কিরগিজস্তানকে সমর্থন দেবে চীন।

কিরগিজস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের শক্তির হস্তক্ষেপের ব্যাপারে বিরোধিতা করে চীন। অতীতের মতো ভবিষ্যতেও কিরগিজস্তানের বিশ্বস্ত, নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার হয়ে থাকবে চীন।

সি চিন পিং জোর দিয়ে বলেছেন, নতুন পরিস্থিতিতে, দু’পক্ষের উচিত পারস্পরিক দৃঢ় সমর্থন এবং সার্বিক সহযোগিতা জোরদার করা। দু’পক্ষের উচিত অব্যাহতভাবে উন্নয়ন-কৌশল সংযুক্ত করা এবং দু’দেশের ‘মধ্যম ও দীর্ঘ মেয়াদী বাণিজ্যিক সহযোগিতা পরিকল্পনা’ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা।

প্রেসিডেন্ট সি আরো বলেন,
চীন- কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ প্রকল্প বাস্তবায়নে চীন সমর্থন দেবে। এ প্রকল্প দ্রুত শুরু করতে চায় চীন। চীনের উচ্চ মানের শিল্প প্রতিষ্ঠানকে কিরগিজস্তানে পুঁজি বিনিয়োগে উৎসাহ দেয় চীন।

প্রেসিডেন্ট সি চিন পিং আরও জানান, কিরগিজস্তানের সঙ্গে সমন্বয় জোরদার করে বিশ্ব উন্নয়ন ও নিরাপত্তা উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়নে চীন আগ্রহী। চীন কিরগিজস্তানের সঙ্গে একযোগে দৃঢ়ভাবে আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করবে এবং উন্নয়নশীল দেশের অভিন্ন কল্যাণ নিশ্চিত করবে।

বৈঠকে দু’দেশের সংশ্লিষ্ট বিভাগ কৃষি, চিকিৎসা, অগ্নি নির্বাপণ-সহ বিভিন্ন খাতে সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে।

অন্য দিকে, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভের সঙ্গে সাক্ষাতের সময় নেতৃবৃন্দ ঘোষণা করেন, দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘ মেয়াদী উন্নয়ন এবং দু’দেশের জনগণের ভবিষ্যৎ কল্যাণের জন্য দু’পক্ষের সহযোগিতা বাড়ানো হবে। পাশাপাশি, বন্ধুত্বপূর্ণ ও অংশীদারি সম্পর্ক মজবুত করা হবে এবং দু’পক্ষের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি বাস্তবায়ন করা হবে।সূত্র:সিএমজি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD