শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

চীনে গ্রীনহাউস কৃষি কাঠামো ও কৃষকদের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখছে

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

চাং ছুন রং গ্রীনহাউসে দাঁড়িয়ে আছেন। তার মুখে রয়েছে তৃপ্তির হাসি।

চীনে গ্রীনহাউসের সাহায্যে তরমুজ চাষের জায়গা ও সময়ের সীমাবদ্ধতা অতিক্রম করা যায়। আসলে শুধু তরমুজ নয়, বরং গ্রীনহাউস স্থানীয় কৃষি কাঠামো এবং কৃষকদের আয় বৃদ্ধিতেও বড় ভূমিকা পালন করে।

চাং ছুন রং অ্যাসপারাগাস চাষ করেন, যার আধা কেজি বিক্রি হয় ২৫ ইউয়ানে (৩৫০ টাকা)। অক্টোবর মাস পর্যন্ত অ্যাসপারাগাসের ফলন হতে পারে। ছাং ছুন রংয়ের গ্রীনহাউস থু ছয়ান জেলার একটি আধুনিক কৃষি পার্কে অবস্থিত। ২০১৩ সালে এ পার্কে প্রতিষ্ঠিত হয় ১,২০০টি কৃষি গ্রীনহাউস। ২০১৪ সালে চাং ছুন রং ৬০০ বর্গমিটার গ্রীনহাউসে বেগুন, শসা, আঙ্গুর চাষ শুরু করেন। তিন বছর আগে একজন কৃষি বিশেষজ্ঞ তাকে অ্যাসপারাগাস চাষের পরামর্শ দেন। ফলে চাং ও তার স্বামী দুটি গ্রীনহাউসে পরীক্ষামূলক চাষের সিদ্ধান্ত নেন।

অ্যাসপারাগাস দক্ষিণ চীনের এক ধরনের সবজি। তবে উত্তর চীনের মানুষেরা এটি খুব কম খায়। তাই যখন তারা অ্যাসপারাগাস বিক্রি শুরু করেন, তখন তারা এর রান্নার পদ্ধতিও ভোক্তাদের শিখিয়ে দিতেন। দক্ষিণ চীনের এ সবজি উত্তর চীনে স্বীকৃতি পেয়েছে। আর চাং দম্পতি প্রতিবছর অ্যাসপারাগাস চাষের মাধ্যমে ৭০-৮০ হাজার ইউয়ান (৯.৮-১১.৯ লাখ টাকা) উপার্জন করতে পারছেন। তাদের সব গ্রীনহাউসের আয় এক লাখ ইউয়ানের বেশি।

থু ছুয়ান জেলার একটি আবাসিক এলাকায় চেং ইউয়ু ছুয়ান তার গ্রীনহাউসে তরমুজ চাষ করেন। তিপ্পান্ন বছর বয়সী চেং একজন দরিদ্র মানুষ ছিলেন। তবে দারিদ্র্যবিমোচন কার্যক্রমের মাধ্যমে তিনি এ কমিউনিটিতে থিতু হয়েছেন। ২০১৭ সালে সরকারী সাহায্যে তিনি গ্রীনহাউস ভাড়া করে শাকসবজি চাষ শুরু করেন। তিনি জানিয়েছেন, চলতি বছর মরিচ ও সবুজ পেয়াজের দাম খুব ভাল। একটি গ্রীনহাউসের সবুজ পেয়াজ ১০ হাজার ইউয়ান (১.৪ লাখ টাকা) বিক্রি হতে পারে। সবুজ পেয়াজ, মরিচ ও তরমুজ ছাড়াও তিনি চীনা বাঁধাকপি চাষ করেন। চলতি বছর তিনি ৫টি গ্রীনহাউস ভাড়া নিয়েছেন। গ্রীনহাউসে চাষের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে শেয়ার করেন তিনি।

বর্তমানে থু ছুয়ান জেলায় গ্রীনহাউসের সংখ্যা ৫৩৪৯টি এবং ঋতু বহির্ভূত সবজি উৎপাদন পরিমাণ ৪০ হাজার টন। এ বছর ৫০ হাজার পর্যটক থু ছুয়ানের দুটি আধুনিক কৃষি অবসর পার্কে ফল ও সবজি তুলতে আসবে বলে অনুমান করা হচ্ছে। সূত্র:সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD