শিরোনাম :
‘নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’-এই প্রতিপাদ্যর আলোকে নাগরিক সংলাপ  ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৫৭তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন চবিতে স্যাটেলাইট ওশান অবজারভেশন সেন্টার উদ্বোধন; দেশের সুনীল অর্থনীতিতে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ধনী তোষণের বাজেট নয় শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ বৃদ্ধিসহ জনকল্যাণমুখী বাজেট চাই বাজেটে সামাজিক সুরক্ষায় জোর, ৪১ লাখ নারীর জন্য ফ্যামিলি কার্ড মারা গেলেন থাইল্যান্ডের রাজকুমারী বজরাকিতিয়াভা চীন-উত্তর কোরিয়া সম্পর্কের নতুন রূপরেখা বুদ্ধিমান যুগে গণমাধ্যমের ভূমিকা নিয়ে ছংছিংয়ে পঞ্চম সিএমজি মিডিয়া ফোরাম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর জয় প্রাগপুর সীমান্তে ১২ জনকে পুশ ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

দগ্ধ নয়নে

জাকিয়া রহমান,আয়ারল্যান্ড
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

তোমাকে দেখবার সাধ আমার না মিটতে,
অগ্নি দগ্ধ নিপীড়িত নয়ন ভরে অশ্রুতে।
মনে পড়ে সেদিন চন্দ্রনাথ পাহাড়ের ঢালে,
বাতাসে উড়ন্ত গোলাপি শাড়ির আঁচলে-
রোদ ঝিকিমিকি হেসেছিল তোমার সান্নিধ্যে।
আমি হতবাক! চোখ ফেরান ছিলনা সাধ্যে-
সবুজের মায়া-কোলে তোমার চিবুকে যখন,
আংশুমালী লালিমায় ভরে দিয়েছিল তখন।

আমার মুগ্ধ নয়নে সে সময়কে ধরেছি বুকে,
সে মুহূর্তের ভাল লাগার পরশ এখনো সুখে-
বাস করে আমার অন্তরে – রইবে চিরকাল,
হৃদয়ের স্পন্দনে মিলে আছে সেই ছন্দ তাল।
তোমার বাস সেদিন থেকে অস্তিত্ব জুড়ে,
আজান্তে ফটক খুলে পশলে গোপন ঘরে।
তোমাকে দেখতে পাবেনা আর এ দগ্ধ নয়ন,
এভাবে জীবন যাপন, আমার জীবন্ত মরণ।

আগুন! আগুন! সব পুড়ে ছারখার সেদিন-
পুড়েছে মানুষ, জীবনের সর্বস্ব হয়েছে মলিন।
ধ্বসে অট্টালিকা আর রসায়নের বিষাক্ত ধূম্র-
আচ্ছান্ন চারিদিক, জ্বলছে বস্ত্র ও গাত্রের চর্ম।
ছেড়ে যেতে চাইনি ধরা ও গোলাপি কন্যা!
তুমি বুঝবে কি আমার অগ্নিতে জ্বলা যন্ত্রণা?
শ্বাস রুদ্ধ প্রায় ছিলাম দগ্ধ নয়নে ধরাশায়ী,
আর্ত চিৎকার শুনেও আসেনি কোন করুণাদায়ী।

ছিল উত্তপ্ত রাক্ষস আলিঙ্গন- নিদারুণ অগ্নি দাহন।
তোমাকে দেখা হবেনা কোনদিন- আমার দগ্ধ নয়ন।
আমার বেঁচে থাকার কষ্টও জানবে না কোনদিন-
শোননিতো কখনো কি বাজায় আমার মনের বীন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD