শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

আশিকুর রহমান আশিক-এর কবিতা ‌’মা’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ জুন, ২০১৮

অনেক অনেক আদর তোমায়
অনেক ভালোবাসা,
আর কিছু চাই না মাগো
শুধু তোমার কাছে আসা।

অনেক দুঃখ কস্ট নিয়ে
মা তুমি কোথায় চলে গেলে,
আমি তোমায় খুঁজে ফিরি
চোখের জল ফেলে।

একটু তুমি দেখা দাও মা
বলবো অনেক কথা,
আমি তোমায় বলবো মাগো
সামি বাবুর কথা।

আমি তোমার আদর্শ নিয়ে
চলি সারাক্ষণ,
কোনকিছুই হবে না মা
যা করোনি এ জীবন।

একটু একটু করে মাগো
আমি নিজেকে গড়ি,
তোমাকে দেয়া কথামতো
তোমাকে নিয়ে চলি।

তুমি যেদিন চলে গেলে
আমার কথা ভুলে,
আমি শুধু কাঁদি গো মা
তোমায় মনে করে।

রাত হলে তোমায় খুঁজি
ফেলি চোখের জল,
সবাই তখন মনে করে
আমি হয়েছি পাগল।

আমি তোমার সেই ছোট বাবু
হয়েছি অনেক বড়,
আমারও একটা বাবু আছে
বুক কাঁপে থরথর।
অনেক আদর করি তাঁকে
অনেক ভালোবাসি,
যেমনটি মা তোমায় আমি
বেশি ভালোবাসি।

সবার শেষে একটি কথা
আবার বলে যাই,
তুমি আর সামি ছাড়া মাগো
আমার কেউ যে নাই।

আমি তোমার আদর্শকে
করবো সযতন,
দেখবে তোমার ছেলে হবে
সমাজের বিজ্ঞজন।
যেখানেই তুমি থাকো মাগো
যেখানেই বিচরন,
আমি সাথে আছি তোমার
হবে অনেক আয়োজন।

ভালো থেকো এই বলে
আজ করলাম শেষ,
অনেক কিছু বলেও মাগো
হলো অশেষ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD